বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাজশাহী জেলায়
একটা আনসার
ক্যাম্প আছে , যার
পাশে একটা ঘন
জঙ্গল অবস্থিত ।
লোকে বলে , ঐ
জঙ্গলে নাকি একপাল শূকর
ঘুরে বেড়ায় এবং কেউ
যদি ঐ শূকরের
পালের কোন
একটাকে দেখে ফেলে ,
তবে ঐ লোক
নাকি মারা যায় !
যা হোক , এই
গুজবের
কারণে পারতপক্ষে কেউ
জঙ্গলের
কাছে যেতে চাইতো না ।
আর রাতের
বেলা তো নয়ই , কারণ
রাতের বেলা শূকরের
পাল খাবার খুঁজতে বের
হয় । ক্যাম্পে একজন নতুন
সদস্য
এসেছিলো , যে ছিল খুব
জেদী আর
একরোখা । সে ঐ
গুজবটা শুনে সিদ্ধান্ত
নিলো , ও
রাতের বেলা ঐ
জঙ্গলে যাবে আর
গুজবটাকে ভূয়া প্রমানিত
করে সকালে ফিরে আসবে ।
সবার
নিষেধ
উপেক্ষা করে এক
রাতে ঐ সদস্য জঙ্গলের
ভিতর
ঢুকলো । প্রচন্ড
আত্নবিশ্বাস আর সাহসের
সাথে জঙ্গলের গভীর
থেকে আরো গভীরে যেতে থাকলো ।
হঠাত্ খসখস
করে বুনো ঝোপের ভিতর
শব্দ
হলো ! সদস্য তার হাতের
টর্চ
দিয়ে ঝোপে আলো ফেললো ।
তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের
শূকর চোখের
সামনে দিয়ে দৌড়ে পালালো ।
ব্যাপারটাতে ভয়ের কিছুই
নেই ।
কিন্তু তখনি ঐ সদস্যের
আত্নবিশ্বাস
চুরমার হয়ে গেলো ।
তার সাহসের
স্থানে চেপে বসলো ভয় !
পিছনে আবার
খসখস শব্দ ! সদস্য আর
দাড়িয়ে থাকতে পারলোনা !
সমস্ত
শক্তি দিয়ে দৌড়
লাগালো । ক্যাম্পের
নিশানা ভূলে গেলো ।
তার
পিছনে তাড়া করতে লাগলো ঐ
খসখস শব্দ ! সদস্য
দৌড়াতে দৌড়াতে একটা ছোট
লেকের
ধারে এসে পৌছালো ।
কিনারায়
একটা নৌকা বাঁধা ছিলো ।
সদস্যের
মনে হলো , এই নৌকাটাই
তাকে বাঁচাতে পারবে ।
সে নৌকায়
উঠে বসলো ।
নৌকা নিয়ে লেকের
মাঝামাঝি চলে এলো ।
সে ঠিক করলো ,
ভোর না হওয়া পর্যন্ত
একচুলও এখান
থেকে নড়বেনা । কিছু
সময়
কেটে গেলো । হঠাত্
জঙ্গলে আবার খসখস শব্দ !
সদস্য ভীত
চোখে তাকিয়ে থাকলো শব্দ
যেখান থেকে আসছে ,
সেখানে ।
জঙ্গলের ভিতর
থেকে সাদা ফ্রক
পড়া একটা ১১/১২ বছরের
মেয়ে বের
হয়ে এলো ! মেয়েটার
মুখে একটা নিষ্ঠুর
হাসি ছিলো !
চোখে ছিলো অপলক
মায়া ! সদস্যটা ধুমপান
করতো ।
তার
পকেটে ছিলো একটা পুরো সিগারেটের
প্যাকেট আর ম্যাচ ।
সে শুনেছিলো যে , আগুন
থাকলে নাকি এসব
জিনিস কোন
ক্ষতি করতে পারেনা ,
কাছেও
আসতে পারেনা । তাই
সে সিগারেট
ধরালো । হঠাত্
মেয়েটা রক্তহিম
করা একটা অট্টহাসি দিয়ে বললো ,
" কতক্ষণ সিগারেট খাবি ?
আগুন তো নিভে যাবে ।
আলো তো একসময় শেষ
হবে ।
তখন আর বাঁচবি না ! "
সদস্য থরথর
করে কাঁপতে লাগলো ।
চেইন স্মোকারের মত
একটা সিগারেট শেষ
না হতেই
আরেকটা ধরাতে লাগলো ।
তার উদ্দেশ্য
ছিলো , কিছুতেই
যাতে আগুন না নিভে ।
কিন্তু এভাবে আর
কতক্ষণ ? সিগারেট শেষ
হয়ে গেলো ! এখন উপায় ?
ম্যাচে অনেক
কাঠি ছিলো । সদস্য
ঐগুলোই একটার পর
একটা জ্বালাতে লাগলো ।
মেয়েটা লেকের
তীরে ঠাঁয়
দাড়িয়ে ছিলো ।
একজনের বাঁচার
অপেক্ষা । আরেকজনের
মারার ! পূব
আকাশ
ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো ।
বাতাসে ভেসে এলো "
আল্লাহ আকবার
আল্লাহু আকবার "
ধ্বনি তে ফজরের আযান ।
লেকের
পানি ভোরের
তাজা স্নিগ্ধ
বাতাসে ঢেউ
খেলাতে লাগলো ।
জঙ্গলে একটা থমথমে ভাব
বিরাজমান ! জীবন মৃত্যুর
সন্ধিক্ষণে দাড়িয়ে একজন
মানুষ ।
আরেকজন অশরীরী !!
মেয়েটা চলে যেতে প্রস্তুত
হলো । জঙ্গলের
দিকে ধীরে ধীরে এগুতে লাগলো ।
হঠাত্ থমকে দাড়ালো !
ধীরে ধীরে মুখটা লেকের
দিকে ফেরালো ।
ঠোঁটে নিষ্ঠুর
হাসি ফুটিয়ে বললো , "
এইবারের মত
বেঁচে গেলি ।
পরের বার আর বাঁচবি না !
" সদস্যের
চোখের
সামনে মেয়েটা অদৃশ্য
হয়ে গেলো !
চোখে অপলক মায়া ,
কিন্তু গভীর এক
দুঃখবোধ !0 সদস্য সূর্য
না উঠা পর্যন্ত লেকের
পানিতে ছিলো । তারপর
নৌকা নিয়ে জঙ্গলের
দিক
দিয়ে না এসে ঘুরপথে তীরে পৌছালো আর
অনেক কষ্টে ক্যাম্প
চিনতে পারলো । তার
আত্নবিশ্বাস আর সাহসের
কিছুই আর অবশিষ্ট
ছিলোনা । পরে তার আর
কোন
ক্ষতি হয়নি ।
সে প্রাণে বেঁচে যায় !
( ঘটনাটি সত্য
। আপনাদের
ভালো লাগানোর জন্য
এতে গল্পের
কিছুটা আমেজ
দেয়া হয়েছে।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now