বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
খেয়ালের ভূতটা মাথায় চাপলে বাতি বন্ধ করে উলঙ্গ হয়ে ঝাড়বাতির নরম আলোতে হাটাহাটি করে থাকি । প্রতি মাসেই অন্ততঃ একবার এমনটি হয়ে থাকে । জালাল কাজীর সাথে ঘটে যাওয়া কুৎসিৎ ব্যাপারটা খুব করে পীড়া দিচ্ছিল । স্বস্থি পাচ্ছিলাম না কোন অবস্থাতেই । গীতার প্রতি গালিটাও অহরহ প্রতিধ্বনির মত কানে বাজছিল । নির্ধারিত ফোনটি মোরগের ডাক দিতেই তন্ময়তা কাটলো । দেয়াল ঘড়িতে চোখ পড়তেই দেখি,রাত চারটা তের মিনিট । ফোন রিসিভ করি । এটাই আমার রাজনৈতিক ফোন । নেতাসহ সাবেক মন্ত্রী,এমপিরা এটাতেই ফোন করেন । ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স ছাড়া কারো সাথে খেজুরে আলাপের সময় এটা নয় । কিন্তু লিডার এক আজব মানুষ,ঘড়ির কাটা দেখে কোন কাজ করেন না,অসময় অর্থাৎ এই ভোর রাতে নিঃসংকোচেই লিডার বক বক করতে পারেন । হ্যালো মহাগুরু ঘুমুচ্ছিলেন বুঝি?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now