বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রায় ৪০০ বছর পূর্বে ষোড়শ শতাব্দীতে লন্ডনের এক রাজকুমার ভিখারি ছেলে এবং ভিখারি ছেলে রাজকুমার হয়ে গিয়েছিল।ভিখারি ছেলের জন্ম হয়েছে লন্ডনের এক বস্তিতে।রাজকুমারের জন্ম হিয়েছে রাজপ্রসাদে। ভিখারি ছেলের নাম টম ক্যান্টি। সে বস্তিতে বড় হতে লাগলো এবং বিভিন্ন লোকের কাছে ভিক্ষাশিক্ষার পাঠ নিতে লাগলো।রাজকুমার বড় হতে লাগলেন রাজপ্রসাদে এবং বড়বড় পন্ডিতের কাছে বিদ্যশিক্ষা নিতে লাগলেন। টম ছিল খুব কল্পনাবিলাসি।সে নিজেকে সত্যি কারের রাজকুমার কল্পনাকরত এবং সমবয়সীদের নিকট রাজকুমারকে দেখার ইচ্ছা প্রকাশ করত।সেজন্য একদিন হাটতে হাটতে রাজপ্রসাদের কাছে এসে গেট দিয়ে এক সুন্দর জামা পড়া এক বালোককে দেখলো। সে ভাবলো এ নিশ্চই রাজকুমার এমন সময় দাড়োয়ান এসে তাকে পদাঘাত করল।রাজকুমার তা দেখে দাড়োয়ানকে খুব বকাছকা করল এবং ভিখুরিকে ভিতরে নিয়ে গেলেন। দুজনে অনেক গল্প করলেন। টম তার জীবনের গল্প এবং রাজকুমার তার জীবনের গল্প বলল। টমের কাছে তা সপ্ন বলে মনে হলো। একজনের কাছে অন্য জনের জীবন ভালো লাগায় তারা পোশাক বদল করলেন। রাজকুমার হল ভিখারের ছেলে ভিখারি হলো রাজার ছেলে। টম চলে গেল রাজপ্রসাদে আর রাজকুমারী বাড়িয়ে এলেন রাস্তায়। দুজনের নতুন জীবনে বিভিন্ন ঘটনা ঘটে, তারা যাতে বুঝতে পারেন তাদের নিজ নিজ জীবনই তাদের জন্য আনন্দায়ক।পরে বিভিন্ন চড়াই-উত্তারাই পার হয়ে দুজনেই নিজেদের আগের জীবনে ফিরে এলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now