বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাহেনা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shikha (০ পয়েন্ট)

X রফিকুল সাহেব একজন ব্যাংকার।গ্রামের মানুষ তিনি।চাকরির সুবাদে শহরে থাকেন।তিনি একা থাকেন না,সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ে থাকেন।তার স্ত্রী গৃহিণী।তার মেয়ের বয়স পাঁচ বছর।গত চার বছরে তাঁরা কেউই গ্রামের বাড়িতে যান নি।ঠিকমতো যোগাযোগও হয়নি। আজ চার বছর পর তাঁরা গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছেন।তাঁর মেয়ে তো প্রচন্ড খুশি।এতদিন ধরে শুধু দাদু-দাদীমার গল্পই শুনেছে।আজ তাঁদের দেখবে।খুশি তো হওয়ারই কথা। ঠিক সময়মতো তাঁরা পৌঁছে গেল। সেখানকার সকলে তাঁদের প্রচন্ড ভালোবাসতো।রফিকুল সাহেবের মেয়ের তো আদরের আর অভাবই থাকল না।বিশেষকরে রফিকুল সাহেবের চাচা মানে তার মেয়ের দাদুর সঙ্গে মেয়ের খুব ভাব হল। তিনি ওকে কোলে নিয়ে বিলের পাশে যেতেন,গাছের ফল পেড়ে খাওয়াতেন এককথায় অনেক আদর করতে লাগলেন।তবে ওর নামটা জানতেন না।তাই একদিন তিনি জিজ্ঞেস করলেন, ----দাদু ভাই,তোমার নামটা যেনো কি? -----দাদু,আমার নাম রাহেনা। হঠাৎ দাদু বলে উঠলেন, এ ক্যামন কতা তোমার নাম এহনো (এখনও) রাহে(রাখে) নাই।রোসো, তোমার বাবার লগে কতা কইতাছি। এইবলে তিনি রফিকুল সাহেবের কাছে গিয়ে বললেন, কি ব্যাপার রফি তোমার অমন ফুটফুটে মাইয়াটা এত বড় হইয়া গেছে এহনো একখান নাম রাহো নাই??? রফিকুল সাহেব তো কিছুই বুঝতে পারলেন না। তখন ছোট রেহানা এসে চিৎকার করে বললো, ''দাদু, আমার নামই 'রাহেনা'।''(সংগৃহীত) জানি না মজার গল্প শ্রেণিতে দেওয়া ঠিক হলো না কি।কোন শ্রেণিতে দিব ঠিক করতে পারলাম না।ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

→ রাহেনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now