বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুরনো ঢাকা’র গল্পঃ ছয়

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X “চাঁন রাইতে চাঁদনী চক যাইবি না কিলা? এক্কেরে আসল মজা পাইবি।” পুরনো ঢাকার এই সংলাপ মিথ্যা নয় প্রমাণ পেলাম। একবার ঈদের আগের রাতে মা’র ব্লাউজ আনতে গেলাম। দর্জি ডেলিভারি দিতে দেরি করছে। পরে বুঝেছিলাম সে আসলে বানায়নি সেই ব্লাউজ, শুধু কাপড় কেটে রেখে দিয়েছে, সেলাই বাকি! অথচ দু’দিন আগে ডেলিভারির ডেট ছিল। আমি রাগে, ক্ষোভে গড়গড় করছি, পায়চারি করছি, আর আশেপাশের ঘটনা দেখছি। অনেকের সাথেই এমন করা হয়েছে। হুড়মুড় করে দুই তরুণী দোকানে ঢুকেই দর্জি’র ওপর হামলে পড়ল। “মিয়া, আপ্নেরে কইলাম শাহজাদি তাইবা ড্রেস বানাইবেন… পাবলিকে টাস্কি খাইয়া যাইব! আর আপ্নে এইডা কী বানাইছেন? এইডা তো মালিকা হামিরা ড্রেস অইছে; আমি কি এই চিমা মাস্তি কা হুল হুল চাইছি?” বেরসিক দর্জি বলে বসলো, “যেইডা বানাইছি এইডা পরলেও আপা পাবলিকে টাস্কি খাইবো!” তখন বিটিভি’তে আলিফ-লায়লা সিরিয়াল নিয়ে মাতামাতি। আরেকজন এলেন উনার ব্লাউজের পিঠের বোতাম ভুল করে সামনে লাগিয়ে দেয়া হয়েছে। দেখলাম সবুজ ব্লাউজের সম্মুখ দিকটায় তিনটি নীল বোতাম! রঙ্গে ভরা বঙ্গ দেশ! রাত তিনটায় মা’র ব্লাউজ নিয়ে ঘরে ফিরলাম। পুনশ্চঃ অনেক আগে ছোটবেলায় মা’র সাথে ঈদের কেনাকাটায় গিয়ে শুনেছিলাম এক মা তার মেয়েকে বলছেন, “কি জ্বালা, কহন থিকা লাছা লাছা করতাছস (লাসা ড্রেস সেবার ঈদের ফ্যাশন), আবে হালায় লাছা বাদ দিয়া এক খান ছালা কিনা ল’। ফর্সা মেয়েটি মুখ কালো করে মায়ের পেছনে পেছনে হাঁটছে। চেয়ে না পাবার কিংবা পেয়ে হারানোর দুঃখটা মেয়েদের বেশি হয়, না কি? আগস্ট ৫, ২০১৫ টরন্টো, কানাডা। লেখক: লুব্ধক (১৯৮৮-১৯৯৪)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ পুরনো ঢাকা’র গল্পঃ এক
→ পুরনো ঢাকা’র গল্পঃ দুই
→ পুরনো ঢাকা’র গল্পঃ তিন
→ পুরনো ঢাকা’র গল্পঃ চার
→ পুরনো ঢাকা’র গল্পঃ পাঁচ
→ পুরনো ঢাকা’র গল্পঃ ছয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now