বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুরানো ঈদের রাতগুলো, স্মৃতির পাতায় রয়েই গেল।

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাগিব আহমেদ তুহিন (০ পয়েন্ট)

X আজও মনে পড়ে পুরানো ঈদ উৎযাপনের কথা:- ঈদের আগের দিন চাঁদ দেখা গেলে পাড়ার বন্ধু-বান্ধবী সবাই হৈচৈ শুরু করে দিতাম।সবার কাছ থাকে নির্দিষ্ট পরিমাণে টাকা উঠিয়ে দৌড়ে যেতাম চকলেট বোমা কিনতে।ঐ পিচ্ছি বোমাগুলো পাড়ার প্রত্যেকের ঘরের সামনে লুকিয়ে গিয়ে ফাটাতাম। তখন উত্তেজনাটা চরমে পৌঁছে যায়।উক্ত ঘরের লোকজনের হঠাৎ বোমার আওয়াজে বুক ধড়ফড় করে।যাইহোক, তারপর সবাই যেতাম গোসল করতে।যদিও গোসল করাটা কোনো মান্য বিষয় নয়।গোসলে কি যে মজা হতো, তা এ মুহূর্তে ভাষায় প্রকাশ করার মতো না!মাঝে মাঝে আবার বন্ধুদের জুতো ইচ্ছাকৃতভাবে লুকিয়ে মজা করতাম।মাঝরাত না অবধি বাসায় ফিরতাম না।নিজেদের অভিভাবক কিছু মনে করতেন না, যেহেতু পড়াশোনা নেই।নিকটবর্তী বিলে গিয়ে মজলিস বসাতাম।এই পিচ্ছি বাহিনীর দলনেতা ছিলাম আমরা।সবাই একসাথে গল্প করতাম।অনেক সময় আমরা অন্যের গাছের ফল চুরি করে খেতাম।বড়দের দ্বারা এটা অন্যায় কাজ প্রমাণিত হওয়ায় পরবর্তীতে এ কাজ না করা প্রতিজ্ঞা করি।কিন্তু আজ আর সেই দিন নেই।ঈদ যাচ্ছে, অথচ মনে কোনো আনন্দ অনুভূতি নেই।'করোনা ভাইরাস' নামক এক অভিশাপের জন্য সবাই সবার সাথে মিশতে ভয় পায়। ফিরে কি পাবো, হারানো দিনগুলো?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ পুরানো ঈদের রাতগুলো, স্মৃতির পাতায় রয়েই গেল।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now