বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভ্যান গাড়ীওয়ালা এদিকে যাইতেছিলো,
হঠাত পুলিশে সিগনাল দিল।
পুলিশঃ এই দাড়া, দাড়া।
ভ্যানগাড়ি ওয়ালাঃ আসসালামু আলাইকুম, কি হইছে স্যার?
পুলিশঃ এই তর লাইসেন্স দেখা।
ভ্যানগাড়ি ওয়ালাঃ( অবাক হয়ে) কি কন স্যার ভ্যানগাড়ির আবার লাইসেন্স লাগেনি?
পুলিশঃ লাগে, তরে যা বলছি, লাইসেন্স থাকলে দেখা আর না থাকলে, তর ভ্যানগাড়ি আমি থানায় নিমু।
ভ্যানগাড়ি ওয়ালাঃ স্যার, আমি গরিব মানুষ, আমার গাড়ীটাকে থানায় নিবেন না।
পুলিশঃ তাহলে ৫০০ টাকা দিয়ে দেয় আর চলে যা।
ভ্যানগাড়ি ওয়ালাঃ স্যার, ৫০০ টাকা দিতো পারব না,
স্যার ওই যে দোকান দেখতাসেন ওই খানে আমি এক প্যাকেট বেনসন আর ৩০০ টাকা দিয়া যাইমুনে।
পুলিশঃ (পুলিশ মনে মনে ভাবে ৩০০ টাকা পাইমু আর বেনসন পাইমু) আচ্ছা যা তুই ওই দোকানে তইয়া যা আমি আসতাছি।
ভ্যানগাড়ি ওয়ালাঃ স্যার, আসসালামু আলাইকুম, যাই স্যার।
পুলিশঃ যা মনে করে তইয়া যাস,।
ভ্যানগাড়ি ওয়ালাঃ ওকে, স্যার।
ভ্যান গাড়িওয়ালা চলে গেলো ওই দোকানের কাছে।
ভ্যানগাড়ি ওয়ালাঃ ভাই, এক প্যাকেট বেনসন দেন তো।
দোকানদারঃ এই নাও,।
ভ্যানগাড়ি ওয়ালাঃ ভাই তিনশত টাকা দেন।
দোকানদারঃ কেন তিনশত টাকা দেব আপনাকে?
ভ্যানগাড়ি ওয়ালাঃ আমাকে নয়, ওই যে পুলিশ দেখতে পাচ্ছেন ও বলেছে।
দোকান্দারঃ আমি বিশ্বাস করি না ডাক দাও।
ভ্যানগাড়ি ওয়ালাঃ স্যার, স্যার ওস্যার দোকানদার (আর কিছু বলে নাই)
পুলিশঃ আচ্ছা, (পুলিশ মুচকি হেসে হাত খাড়া করল)
ভ্যানগাড়ি ওয়ালাঃ ভাই দেখলেন তো।
দোকানদারঃ হুম, দেখলাম। এই নাও তিনশত টাকা, আর বেনসনের টাকা দাও।
ভ্যানগাড়ি ওয়ালাঃ এই সব স্যার জানে।(৩০০ টাকা ও বেনসন এক প্যাকেট নিয়ে ভ্যানগাড়ি ওয়ালা চলে গেলো)
অনেক্ষন পর পুলিশ এলো এই দোকানে এইসব জিনিস নেওয়ার জন্য।
পুলিশঃ এই ভ্যানগাড়ি ওয়ালা যা যা দিসে সব কিছু দাও
দোকান্দারঃ কি কন স্যার ভ্যানগাড়ি ওয়ালা আপনার কথা কইয়া সে তিনশত টাকা ও এক প্যাকেট বেনসন নিয়া চলিয়া গেছে।।
পুলিশঃ কি কস,( পুলিশ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর এত বড় বাটফারি তাও আবার পুলিশের সংগে)
।
।
কেমন হলো কমেন্টে জানাবেন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now