বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ঈগল একদিন ফাঁদে পড়েছে। দেখে এক চাষীর বড় মায়া হ’ল। কি সুন্দর পাখী, তার এই দুর্দশা! চাষী তখনই গিয়ে ঈগলকে ফাঁদ থেকে মুক্ত করে দিল ।
ঈগল ভোলে নি সে উপকার। সে একদিন দেখলে ঐ চাষী এক পুরনো জিরজিরে দেয়ালের গা ঘেঁষে বসে আছে। চাষীর মাথায় এক টুপী । দেয়ালটা এখনই ভেঙে পড়বে বুঝে ঈগল এক ছোঁ মেরে তার টুপীটি নিয়ে গেল। চাষী তখনই এক লাফে উঠে ছুটল ঈগলের পিছু-পিছু। একটু দুর যেতেই পাখী তার টুপীটা মাটিতে ফেলে দিল। চাষী তার টুপীট কুড়িয়ে নিতে হাত বাড়িয়েছে এমন সময় সে দেখলে পাঁচিলটা হুড়মুড় করে ভেঙে পড়ল। আঃ একটু থেকে রক্ষা পেয়েছি- ভাগ্যিস পাখীটা আমার টুপীাঁ নিয়েছিল।
একটু পরেই চাষী বুঝলে, পাখীটি এমনি করেই তার দয়ার প্রতিদান দিলে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now