বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রতিযোগিতার রহস্য(part 1)

"ক্রাইম" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ওমর ফারুক(guest) (০ পয়েন্ট)

X মেঘলা দিন।জানালার পাশে বসে আমি(রাব্বি) আকাশ দেখছিলাম।হঠাৎ টেলিফোন বেজে উঠল।আমার বন্ধু রাশেদ বলল, আমাকে নিমতলায় যেতে। রাশেদ একটু রহস্যময় মানুষ ছিল সাথে ভাবুকও ছিল তাই আমি দেরি না করে তাড়াতাড়ি নিমতলায় যাওয়ার জন্য রেডি হই।সেখানে গিয়ে দেখি রাশেদ,রনি,ইমরানসহ আরও অনেকে সেখানে জটলা করে দাড়িয়ে আছে।তখন আমি বুঝে গেছি যে ওখানে কিছু একটা হয়েছে।তাই আর দেরি না করে কাছে গিয়ে দেখি একটা লাশ। দেখে মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিছুক্ষণ পর পুলিশ এল। আমি রাশেদকে বললাম আমাদের এখানে ডেকে আনার কারণটা কি জানতে পারি। রাব্বি: রাশেদ,এই রাশেদ। রাশেদ: হ্যা,বল। রাব্বি: কোন জগতে ডুবে ছিলি? রাশেদ: না,ভাবছিলাম এই লোকটাকে দেখেছিলাম না সেইদিন। রাব্বি: কখন?.............নাহ্ আমিতো উনাকে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। রাশেদ: আরে মনে কর কার প্রতিযোগিতার দিন। রাব্বি: কই.....ও আছ্ছা মনে পড়েছে, এইতো সেই লোক যে সেইদিন প্রতিযোগিতায় জয়ী হয়েছিল।কি যেন নামটা.......ও হ্যা মনে পড়েছে,লোকটির নাম "শহিদুল"। ঠিক বলেছি রাশেদ। রাশেদ: একদম ঠিক বলেছ। কিন্তু উনার এই অবস্থা কে করল? রাব্বি: কে করল মানে কি? এই অবস্থা উনি নিজে নিজে করেছে।অর্থাৎ উনি আত্মহত্যা করেছেন রাশেদ: না উনি তার এই অবস্থা নিজে করেননি। রাব্বি: দেখতেছস না যে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। রাশেদ: নাহ্ উনি আত্মহত্যা করেননি রাব্বি: তোর এইরকম মনে হওয়ার কারণ কি? রাশেদ: কারণটা হলো এই যে উনার গায়ে আচড়ানোর দাগ আছে। বুঝেছিস। রাব্বি: ওহ্ I see. আমি তো আগে লক্ষ্য করিনি আসলে আমি তো তোর মতো বুদ্ধিসম্পন্ন মানুষ নয় এই জন্য আমি বুঝতে পারি নি। রাশেদ: না, তুইও বুদ্ধিমান। কিন্তু তুই নিজের বুদ্ধি কাজে লাগাস না, সবকিছুকে স্বাভাবিকভাবে নিস,আর এই জন্য কিছু বুছতে পারস না। দারোগাবাবু (হাকিম) রাশেদের কথা শুনে আশ্চর্য হলেন। তিনি রাশেদের কাছে আসল আর জিঙ্গেস করল........ হাকিম: তোমার নাম কি? রাশেদ: আমার নাম রাশেদ। হাকিম: তুমি তো খুব বুদ্ধিমান। রাশেদ: Thank you, sir. হাকিম: আচ্ছা তুমি এই লোকটি সম্পর্কে যা জান তা বল। রাশেদ: উনি হলেন কার রেসার। প্রতি বছর আমাদের এখানে যে কার প্রতিযোগিতা হয় ওইখানে তিনি অংশগ্রহণ করেন। হাকিম: আমাকে ওইখানে নিয়ে চলো। রাশেদ: নিশ্চয়ই স্যার। চলুন স্যার। হাকিম: গণি(কনস্টবল) তুমি লাসটাকে ফরেনসিকের জন্য পাঠাও। গণি : ok sir. তারপর রাশেদ হাকিমকে সেখানে নিয়ে গেল যেখানে কার প্রতিযোগিতা হয়।সেখানে গিয়ে হাকিম সব কার রেসারদের নামের লিস্ট নিয়ে আসল। তারপর তিনি রাশেদকে তার বাসায় ছেড়ে দিয়ে আসল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

→ প্রতিযোগিতার রহস্য(part 2)
→ প্রতিযোগিতার রহস্য(part 1)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now