বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুজন ফেরেস্তার দেখা হল, আঁকাশ
থেকে পৃথিবিতে নামার সময়,
দুজনই খুব দ্রুত পৃথিবীতে
অবতরণ করছিলেন,
১ম ফেরেস্তা ২য় ফেরেস্তাকে
প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত
কোথায় যাচ্ছ ?
জবাবে ২য় ফেরেস্তা বললেন,
এক ব্যাক্তি মৃত্যু শয্যায় শায়িত,
তার খুব ইচ্ছা জয়তুনের তেল
খাবে, আমার উপর নির্দেশ
হয়েছে, আমি যেন ঐ ব্যাক্তি
জয়তুনের তেল মুখে দেবার
আগেই ফেলে দেই|
কেননা লোকটি ছিল ঈমানদার,
এই সামান্য আঁশাটি পূরণ না
করে আল্লাহ তাকে
জান্নাত দিতে চান|
এবার ২য় ফেরেস্তা, ১ম ফেরেস্তাকে
বললেন, আপনিও এত দ্রুত
কোথায় যাচ্ছেন ?
১ম ফেরেস্তা জবাবে বললেন,
এক ব্যাক্তি মৃত্যু পথযাত্রী,
আমার উপর নির্দেশ হয়েছে,
ঐ ব্যাক্তিটির শেষ ইচ্ছা রুই
মাছ খাওয়ার, আমি যেন তার
আত্নীয় হয়ে উনাকে রুই মাছ
খাওয়াই। কেননা, ঐ ব্যাক্তি
বেঈমান তথা শিরককারী,
ঐ ব্যাক্তিটির এই ইচ্ছা পূরণ হলে,
তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে|
আর এর মাধ্যমে আল্লাহ তাকে
চিরতরে জাহান্নামী করতে চান
সুতরাং কখনও যদি আমাদের
কোন চাওয়া পাওয়া পূরণ না হয়,
তার জন্য আমরা যেন নিরাশ
না হই| কোন চাওয়া পূরণ না
হলেও, হয়ত এর বিনিময়ে
আল্লাহ তায়ালা আমাদের জন্য
উত্তম প্রতিদান রেখেছেন ।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now