বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লাবণীর হাত মারধোর করার জন্য:
মহাখালী বাসস্ট্যান্ড বাস থেকে নেমে দুকদম পা বাড়াতেই পিছন থেকে, কেউ একজন বলে উঠল-- কি মালরে বাবা! কচি মালটা আরো সুন্দর। আমার ছোটবোন সুরভী আমার সাথে। ওকে উদ্দেশ্য করেই বললো। পিছনে ফিরে তাকানোর সাথে সাথে চোখ টিপ দিল। বাসস্ট্যান্ড ফাঁকা। খুব কমই যাত্রী। বোনকে বললাম, ভয় পাবি না, ওকে মারবো। পিছনে ফিরে দুকদম এগিয়েও কলার ধরে প্রথমে কানের নীচে থাপ্পড়। দুজন এগিয়ে আসাতে, সাথে সাথে মুখে বকা, হাতে মাইর। বোনের জুতা খুলে নিয়েই ইচ্ছেমতো জুতাপেটা। বেশ কজন জমে গেল। দুজন নারীও। শূয়োরটাকে বাঁচিয়ে দিয়েছি।
এরকম বহু ঘটনার সম্মুখীন হতে হয়। সবটার প্রতিবাদ করতে পারি না, তবে বেশিইভাগ করি। তাছাড়া, আমার সাথের কোনো মানুষকে কেউ কোনোদিন অপমান, টিজ করলে তাকে ছাড়িনি--- যেই হোক। আর বোন বলে কথা, কলিজার টুকরা।
শূয়োরটা মাইর খেতে খেতে পড়ে গিয়েছিল। এক মুরুব্বী এসে ওকে বাচালো।
অনেকেই নীতিবাক্য দিবেন, এভাবে পরিবর্তন হয় না। আমিও জানি। তবে প্রতিবাদটা জরুরি।
গাড়িতে উঠে দু'বোনের তৃপ্তির হাসি....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now