বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রথম পুরুষ
লেখক - সিহান রিদ
আহা পুরুষ! এ জীবনে কি আছে সহজ তোর জন্য? বড় হওয়া সহজ? বেঁচে থাকা সহজ? মরে যাওয়া সহজ??
এইযে হাটি হাটি পা থেকে শুরু! হাটতে গিয়ে পা পিছলে পড়ে গেলে ওই টকুন বয়সে তোর জেনে যেতে হয় পুরুষ মানুষের পা পিছলালে চলেনা।
আর সব মানুষের মতই তুলার মত নরম একটা মন নিয়ে তোর জন্ম। অথচ তুলার মত মন নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো পুরুষের।
শক্ত পৃথিবীতে দূর্বল হাটু নিয়ে কোথাও কোনো বিশ্রাম নেই তোর। তোর দুই হাটুর উপর শুধু তুই দাঁড়িয়ে থাকিস না থাকে পুরো একটা পরিবার।
চাইলেই তুই মরে যেতে পারবিনা, মরে গিয়ে পুরো পরিবারটাকে ভাসিয়ে দিতে পারবিনা।
প্রথম পুরুষ ক্লান্ত পায়ে অপেক্ষা করে তোর বড় হয়ে ওঠার। কোনো একদিন তুই তার বোঝা তুলে নিবি, নুইয়ে পড়ার আগ পর্যন্ত বাকিটা পথ টেনে নিয়ে যাবি।
তুই যখন দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ বেড়ে উঠবে তোর আঙুল ধরে। তুইও একদিন অপেক্ষা করবি, প্রথম পুরুষের মত ক্লান্ত হবি।
তিন পুরুষের এই চক্রে তুই কয়েক নারীর সম্বল হবি। তুই কারো ভাই হবি, কারো স্বামী হবি। কারো সম্ভ্রম বাচাতে জীবন দিবি কারো স্বপ্ন হবি, কারো ছায়া হবি।
অসংখ্য হায়েনার সামনে থেকে একটুকরো রুটি তুলে আনবি। ক্ষত বিক্ষত হবি, রক্তাক্ত হবি। দিন শেষে হাসি মুখে বলবি এইটুকুই পেরেছি তোমাদের জন্য।
তুই কারো প্রেমিক হবি, কারো প্রতারণার শিকার হবি। ভেঙে চুড়ে চৌচিড় হবি। অনেক গুলো দিন গুমরে কেদে আবার তুই উঠে দাড়াবি। দাড়াতেই হবে, পুরুষের যে পা পিছলালে চলেনা।
তুই নিকোটিনের ছাই উড়াবি, চোখের পানি গিলে খাবি, কাছের মানুষের চলে যাওয়া দেখবি তবু চাইলেই তুই মরে যেতে পারবিনা। তিন পুরুষের চক্র শেষ না হলে যে তুই পুরুষ না।
অসংখ্য মান অভিমানের স্বাক্ষী তুই, অনেক মানুষের চাওয়া পাওয়া তুই, সব ব্যর্থতার মূলে তুই, স্বপ্ন পূরনের একমাত্র অবলম্বন তুই।
এক জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তুই যখন হিসাব কষবি এই জীবনে কি পেয়েছিস তুই, তখনো দেখবি কেউ কেউ তোর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে হাজার টা আধুরা স্বপ্নের খল নায়ক তুই, এই সংসারের বোঝা তুই। শুন্য চোখে মৃত্যুর প্রহর গোনা একজন প্রথম পুরুষ তুই!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now