বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হাইস্কুলের প্রথম দিনে তোমার প্রেমে
পড়েছিলাম। তারপর থেকেই তোমাকে
ভালোবাসতে শুরু করে দিই। দিনে অসংখ্যবার
স্কুলের ওপর তলা থেকে নিচ তলায় যেতে থাকি।
তোমার গ্রামের বাড়ি, জন্মতারিখ সবকিছুই আমার
কাছাকাছি। এরপর তোমার বান্ধবীদের মাধ্যমে
তোমাকে ভালোবাসার প্রস্তাব দিই। কিন্তু তুমি
গ্রহণ করোনি। আমি তবুও হাল ছাড়িনি। আল্লাহর
কাছে প্রার্থনা করি। অবশেষে তোমার পরীক্ষা
শুরুর কয়েক দিন আগে আমার ভালোবাসার প্রস্তাব
গ্রহণ করো তোমার এক বান্ধবীর বাসায়। তারপর
কথা হতে থাকে। তোমার পরীক্ষার জন্য আমি
কথা বলা বন্ধ করে দিই। আবার ২৬ ডিসেম্বর
তোমার সঙ্গে কথা বলি। তোমার সঙ্গে
সামনাসামনি মাত্র একবার কথা হয়েছে। সব সময়
ফোনে কথা হয়েছে। তোমার একটা ইচ্ছা ছিল
যে আমি তোমাকে সামনাসামনি একবার ‘আই লাভ
ইউ’ বলি। আমি অনেক বার বলেছি ফোনে। ২৬
ডিসেম্বরের পর থেকে তোমার ফোন বন্ধ
পেতে থাকি। আমিও আর ফোন দিইনি। কারণ
সামনে তোমার পরীক্ষা ছিল। ইচ্ছা ছিল ১৪
ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তোমাকে সামনাসামনি
আই লাভ ইউ বলব। তোমার এই ইচ্ছাটা পূরণ করব।
কিন্তু তা আর হলো না। তোমার বাবা-মা তোমাকে
অন্য স্কুলে নিয়ে গেল। আর তোমার সঙ্গে
কথা বলা হলো না। মাঝে শুনলাম তুমি নাকি আমাকে
আর ভালোবাসো না। কিন্তু আমি তো তোমাকে
ভালোবাসি! তাই তোমার সেই ইচ্ছাটা পূরণ করার
জন্য এই চিঠিটা লেখা।
তোমাকে বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি।
এখন তোমাকে খুব মিস করি।
ইতি
তোমার সেই ক্রিকেটার
দিনাজপুর।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now