বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রথিবীর ভৌতিক ও রহস্যময় ঘটনা

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সেজান (০ পয়েন্ট)

X ১. খুনী কাঁকড়া মানব : নাম তার গ্রেডি। তার পরিবার একশতাব্দী ধরে বিরল জেনেটিক্স রোগ leboster syndrome আক্রান্ত ছিলো। এ রোগে কখনো কখনো দুই হাত বা দুই পায়ের মাঝের আঙ্গুল থাকতো না। বাকি চার আঙ্গুল জোড়ায় জোড়ায় দু পাশে ছড়িয়ে কাঁকড়ার হাতের মতো হয়ে যেতো। সে দুই বার বিয়ে করেছিলো। এবং তার চারটি সন্তান ছিলো। গ্রেডির খারাপ দিক ছিলো সে অতিরিক্ত মদ্যপান করতো। শান্ত গ্রেডি মাতাল অবস্থায় একেবারে বদলে যেতো। নিজের স্ত্রী সন্তান কে ভয় দেখাতো। এবং প্রচুর মারধর করতো। একবার তার মেয়ে এক ছেলেকে ভালবেসে ফেলে। কিন্তু নিজের বাবার ভয়ে সে শহর ছেড়ে পালিয়ে যায়। এতে করে ভীষন ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রেডি। সে নিজের মেয়ে আর ছেলেটিকে খুঁজে বার করে এবং ঠান্ডা মাথায় তাদের খুন করে। এবং হাতে নাতে ধরাও পরে। কিন্তু চালাক গ্রেডি তার জেনেটিক্স রোগের দোহাই দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সামর্থ্য হয়। এটাই ছিলো গ্রেডির প্রথম খুন। এতে করে তার স্ত্রী সন্তানরা তাকে আরো ভয় পেতে শুরু করে। সেও নেশার ঘোরে তার স্ত্রী সন্তানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। যেমন : তীব্র ঠান্ডায় মেয়েদের বরফ পূর্ণ বাথটবে বসিয়ে রাখা। শীতের রাতে নগ্ন অবস্থায় মেয়েদের মেঝেতে থাকতে চাপ দেওয়া। এ নির্যাতন সইতে না পেরে তার এক মেয়ে পালিয়ে যেতে চাইলে সে গ্রেডির হাতে ধরা পরে। তখন মষ্তিষ্ক বিকৃত গ্রেডি তার মেয়েকে কাঠ চিড়ানোর মেশিনে বেঁধে নির্মম ভাবে খুন করে। এতে করে বাকিদের মনে তাকে নিয়ে তীব্র ঘৃণার সৃষ্টি হয়। তার পরিবারের জীবিত সদস্যরা বুঝতে পারে এবার তারা কিছু না করলে তাদের ও এ ভাবে মরতে হবে। কিছুদিন পর মাঝ রাতে গ্রেডি তার বেড রুমে খুন হন। পরে তদন্তে জানা যায় তার স্ত্রী ও মেয়েরা তাকে ভাড়াটে খুনীর দ্বারা খুন করে। কিন্তু ততদিনে তারা শহর ছেড়ে বহুদূরে পালিয়ে আত্মগোপন করতে সমর্থ হয়। (সমাপ্ত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

→ প্রথিবীর ভৌতিক ও রহস্যময় ঘটনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now