বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রস্তাব রহস্য!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হেলাল নিরব (০ পয়েন্ট)

X কয়েক মাস হতে চলল, চোখে-চোখেই কথা হচ্ছে। সামনে দাড়িয়ে কথা বলার সাহস যে একদম নেই, তা ঠিক। তবে, ইচ্ছেটা সমুদ্রের ফেনার মতোই উপচে উঠছে! মান্ধাত্বা আমলের মত এই অঘোষিত প্রেমের শুরুটা কোচিং সেন্টারের জানালায় ছোট চিরকুট। তারপর থেকেই চলে আসছিল, চোখের ছলনাময় খেলা। নারির যদিও বুক ফাটে তবুও মুখ ফোটে না। তবে এমন সংকটে আমার অবস্থা কেরোসিন! চিরকুটের মাধ্যমেই বলা হল,দেখা করার কথা।মুদি দোকানের পাশের চিপাগলিতে।স্বপ্নেও ভাবিনি, সে আসবে!তোতলানোর আগের প্রশ্নের বাণ ছুড়ল। -কি ব্যাপার!কেন ডেকেছেন? পারমাণবিক বোমা ফাটল মাথার মাঝে। সবকিছু গুলিয়ে একেবারে ভর্তা। রিতিমত কাঁপছি দেখে, সে হাসি চাপাল। আমিও একটু সাহস পেলাম। অভিমানি কন্ঠে বলল, -কিছু বলবেন, না কি চলে যাব? -না..না...না বলছি! -আরও কিছুক্ষন নিরবতা পালন করলাম। এদিকে মশাও বেশ জ্বালাতন করছিল।আর বৃষ্টি, সে তো দক্ষিণ আফ্রিকার মত আমারও ভালো দেখতে পারে না। -আমি চলে যাচ্ছি! -এই...দাড়ান, আপনি ক্রিকেট খেলতে পারেন? -কি..ই.! -না..না, বলছিলাম দাবা বা ষোলগুটি খেলা খেলতে পারেন? অথবা ক্যারাম, হে..হে.. -না! আপনি নিশ্চয় এসব বলার জন্য আমায় ডাকেন নি! যত্তসব! আমি একেবারে হতাশ। সে চলে যাচ্ছিল, ডাক দিলাম। -দেখুন, আসলে আমি ইনডোর বা আউটডোর যেকোনো খেলা খেলতে পারে এমন এক মেয়ের সাথে প্রেম করতে চাইছিলাম। কিন্তু আপনি কিনা...! - আরে, আমি লুডু খেলতে পারি।ওটাও তো ইনডোর গেমস।চাইলে দাবা,ষোলগুটি খেলা শিখেও নিতে পারব। # পাঠকের কাছে প্রশ্ন, প্রেমের প্রস্তাবটা কে কাকে দিলো?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ প্রস্তাব রহস্য!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now