বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রপোজ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saniat Ahmed (০ পয়েন্ট)

X গল্প: প্রপোজ???? লেখক: সানিয়াত আহম্মেদ কাঠগোলাপ শোনো তোমাকে আমার লাগবেই, তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে ! - যৌবনে আমরা প্রচুর ঝগড়া করবো, ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমিয়ে পড়বো। বিছানার দু দিকে দুজনে মুখ করে শুয়ে থাকবো, কেউ কারও দিকে তাকাবো না, কথাও বলবো না ! - তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে, বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে, ঠান্ডাতে আমিও কাঁপতে থাকবো। আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর ব্ল্যাংকেট টা দিতে আসলেই ধরে ফেলবো তোমার হাত। -একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাড়িতে ফিরবো। হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে, রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি, আমি তখন বুক পকেটের কোণা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দেবো, তুমি আচমকাই হেসে ফেলবে সেদিন ! -একদিন দূর পাহাড়ের চুড়ায় বসে তোমার কাঁধে মাথা রেখে, একসঙ্গে সূর্য অস্ত দেখবো। আর বলবো জীবনের শেষ দিনটিতেও এভাবে আমার সাথে থেকো। -একদিন এক্সিডেন্ট করে বাড়িতে ফিরবো, আমার কপালে রক্ত দেখে তুমি হু হু করে কেঁদে ফেলবে খুউব। রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি, তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়বো সেদিন ! -একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে, তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কন্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে। অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না। আমি ছাদে গিয়ে সিগারেট খাবো, তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যিই রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেবে। আমি তোমাকে জড়িয়ে ধরে কান্না মাখা কন্ঠে বলবো সেদিন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ! -যৌবনে তোমাকে ভালবাসার চাইতে ঝগড়া ই বেশি করবো। ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বার্ধক্যে গিয়ে ঠেকবো, তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে। আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, চোখে ছানি পড়ে যাবে, চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকবো। -"বিশ্বাস করো" রক্তের জোরে কোনো না কোনো ভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে। কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাবো, বৃদ্ধা বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে, সেদিন তোমাকে আমার লাগবেই। সেদিন এক হাতে লাঠিতে ভর করে, আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাবো ! -একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখবো, পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসবো। "বিশ্বাস করো" বৃদ্ধ বয়সে মায়া করার জন্য একজন বুড়ির খুব দরকার আমার। একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দেবো, তুমি কি সেই দিনটাতেও আমার পাশে রবে? এই মেয়ে, বলোনা তুমি কি আমার সাথে একসঙ্গে বুড়ো হবে? বিদ্রঃ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটা পেরেছি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আপনাদের মতামত অবশ্যই কামনা করছি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য। আসসালামু আলাইকুম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

→ প্রপোজ
→ প্রপোজ ♥♥
→ প্রপোজ
→ প্রপোজ
→ "প্রপোজ"
→ যেদিন তোমায় প্রথমপ্রপোজকরেছিলাম
→ গাধা আর একটি অভিনব প্রপোজ স্টাইল
→ প্রপোজ
→ জীবনে প্রথম প্রপোজ
→ একটি প্রপোজ
→ ভালবাসা দিবস আর প্রপোজ
→ আজব প্রপোজ মাইরী
→ আমি , গাধা আর একটি অভিনব প্রপোজ স্টাইল
→ প্রপোজ
→ প্রপোজ করি??

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now