বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রোপজ?

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X একটা ছেলে যখন একটা মেয়েকে প্রোপোজ করে, এর আসল অর্থ কী? এর আসল অর্থ হওয়া উচিত, "আমি তোমাকে ভালোবাসতে চাই.. আমরা কি কিছুটা ক্লোজ হতে পারি....? বন্ধুত্বটা কি শুরু করা যায়....?" আর যখন মেয়েটা "হ্যা" বলে, এর মানে হওয়া উচিত, “হ্যা কাছে আসা যাক..বন্ধুত্ব করা যাক".... তারপর আন্ডারস্ট্যান্ডিং, গভীরভাবে একে অপরকে জানা, তারপর যদি ভালোবাসা হয়, তো হবে, নাহলে নাও হতে পারে..... এই জন্য “প্রোপোজ” ব্যাপারটা আমার কাছে পছন্দ হয় না.. ভালোবাসা এমনিতেই হয়ে যায়.. এজন্য এতো ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা লাগে না.... তাহলে ভালোবাসা কিভাবে হবে...? আমার মনে হয়, একটা সত্যিকারের ভালোবাসা শুরু হয় বন্ধুত্ব থেকে..... হ্যা, বন্ধুত্বকে ভালোবাসার সিড়ি বলা যেতে পারে... একটা ছেলে ও মেয়ে যখন একে অপরের বন্ধু হবে... তখন তারা গল্প করবে, আড্ডা দেবে... এই গল্প আর আড্ডায় উঠে আসবে জীবনের চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো.. উঠে আসবে একান্ত পরিকল্পনা.... পছন্দ-অপছন্দ আর লালিত স্বপ্নের কথাগুলো.. এভাবেই দিনে দিনে সম্পর্কের ছোট চারা গাছটি ডালপালা গজিয়ে ভালোবাসা নামক বৃক্ষে রূপান্তরিত হবে.. দুজন একে অপরের মাঝে মাঝে খুজে নিতে শুরু করবে সুখ আর হাসি.. ভাগাভাগি করে নেবে কষ্টগুলো.. তারপর উপলব্ধি করবে যে, এই মানুষটাকেই সে এতদিন চেয়েছিলো, এই মানুষটাকেই রূপকথার রাজ্যে দেখেছিলো.. আমার তো মনে হয় এটাই ভালোবাসা.....!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ প্রোপজ?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now