বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
প্রকৃতির মাঝে কিছু সময়-১
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
★লেখকঃ মিম★
প্রতিদিন একই রুটিন। স্কুল,পড়া,খেলা,ঘুম। পুরো হাপিয়ে উঠেছি আমরা। ঠিক করলাম এক সপ্তাহ আমরা প্রকৃতির সাথে থাকব আর পরের সপ্তাহ খেলব। আমরা প্রকৃতির সাথে এক সপ্তাহ থাকার লিস্টটা বানালাম সবাই মিলে।কোথায় কোথায় কাটানো যায় প্রকৃতির সাথে??আমি বললাম প্রথমটা আমি বলব,
১/ফসলি মাঠ
দ্বিতীয়টা বলল মিনা,
২/ফলের বাগান
তৃতীয়টা বলল মাহি,
৩/চিত্রা নদী
চতুর্থটা বলল রাজু,
৪/ঝুম পাহাড়
পঞ্চমটা বলল সাজু,
৫/ফুলের বাগান
ষষ্ঠটা বলল রবি,
৬/শাপলা বিল
সপ্তমটা আবার আমি বললাম,
৭/জমিদার বাড়ির পুকুর।
যেমন কথা তেমন কাজ। ভাবলাম আজ থেকেই তবে শুরু করা যাক। প্রথমটা হচ্ছে ফসলি জমি। আজ বিকালে আমরা প্রকৃতির সাথে সময় কাটাবো ফসলি জমিতে।
সময় যেন আর কাটতে চাইছে না। দুপুরে ঘুমও আসছে না চোখে। এভাবে সময় পার হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হল। আমরা ৬ জন এক জায়গয় এলাম। মিনা বলল,চল তবে মাঠের প্রকৃতি দেখেই আসি।
আমরা সবাই মাঠের পানে পা বাড়ালাম। সদ্য গজানো নরম ঘাসের আইলের উপর দিয়ে চললাম আমরা। দুটো জমিকে পৃথক করেছে এক একটা আইল। অনেক জায়গাতে আইলগুলো তাদের নিজেদের আকারে বেশ খুশিতেই আছে। আবার কিছু কিছু জমির আইলগুলো দেখলাম জমির মালিকদের স্বার্থপরতায় একেবারে সংকীর্ণ হয়ে গেছে। একপক্ষ অথবা উভয়পক্ষই চাইছে। একটু করে আইলের পাশ কেটে নিজের জমিটা এক বিন্দু বাড়ানো। কিন্তু এটা করতে যেয়ে যে আইলের সৌন্দর্য নষ্ট হচ্ছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই।
যাইহোক এবার আমরা একজায়গায় একটু বসলাম। প্রকৃতি দেখার জন্য।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now