বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রকৃত ধর্ম

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, ব্রেইন এসবের উৎস, ব্রেইন দিয়ে জ্ঞান চিন্তা হৃদয় আবেগ উপলব্ধি করি এসব যেমন একান্তই সৃষ্টিগত প্রাকৃতিক, আলাদা কোন মতবাদ নয়; নিঃশ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া, খাদ্য-পানীয়, শরীরের রক্ত প্রবাহ, পুষ্টি প্রবাহ যেমন প্রাকৃতিক, অন্যকোন মতবাদ নয়; ফুল-ফল যেমন প্রাকৃতিক তথা জীবন ও জগৎ যেমন প্রাকৃতিক ইনসানিয়াত তেমনই প্রাকৃতিক, আলাদা কোন মতবাদ নয়। জীবনের সব কিছুই ইনসানিয়াতের অন্তর্গত ও বিষয় যার সুস্থধারা মাত্রই প্রাকৃতিক, কোন চিন্তা প্রসূত মতবাদ নয়। তাওহীদ রেসালত নবুওতও পরম সত্য ও প্রাকৃতিক সম্পর্ক, আত্মা ও জীবনের প্রাকৃতিক সত্য, কোন মতবাদ নয়। প্রকৃত সত্য ধর্মও ফিতরাত বা প্রাকৃতিক, সৃষ্ট মতবাদ নয়; কিন্তু উপলব্ধি ও বাস্তবায়ন প্রক্রিয়া জ্ঞানগত হৃদয়গত বিকাশভিত্তিক, জবরদস্তি মূলক নয়। মূর্খতা অন্ধত্ত্ব প্রতিবন্ধিত্ব জনিত কারনে বিভ্রান্ত হয়ে সত্য ও প্রকৃতিকে অস্বীকার করা যায় কিন্তু সত্য সত্যই থাকে, সত্য অস্বীকৃত হলে মিথ্যার উদ্ভব ঘটে অস্বীকারকারী মিথ্যায় নিমজ্জিত হয়, সত্য ও জ্ঞান প্রাকৃতিক অবিচ্ছিন্ন বিষয়। কেউ যদি নিজ পিতা মাতাকে অস্বীকার করে যে তাঁদের ছাড়াই তার জন্ম হয়েছে, সে যতই অস্বীকার করুক করতে পারে কিন্তু তা সত্য নয়, প্রাকৃতিক নয়, সে জানুক না জানুক স্বীকার করুক না করুক তার পিতা মাতা অবশ্যই আছেন, এটাই প্রাকৃতিক সত্য যা অস্বীকার করলেও অসত্য হয়ে যায় না, এটা চিন্তাপ্রসূত মতবাদের বিষয় নয় চিরন্তন প্রাকৃতিক সত্য। এভাবে ইনসান ও ইনসানিয়াত এবং ইনসানের স্রষ্টা ও ইনসানিয়াত দাতা মহান রাসুল অবশ্যই প্রাকৃতিক সত্য যা কেউ বুঝুক না বুঝুক স্বীকার করুক না করুক, তাতে সত্য পরিবর্তন হয় না সত্যের কিছু যায় আসে না, অস্বীকারকারী ব্যক্তি বা ব্যবস্থা মিথ্যা মূর্খতা আঁধার বিনাশের নিমজ্জিত হয়। #আল্লামা_ইমাম_হায়াত (বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ প্রকৃত ধর্ম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now