বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি মোটামুটি প্রযুক্তি বিমুখ মানুষ । প্রযুক্তি বলতে জাবা সেটের টিপাটিপি পযর্ন্ত আমার দৌড় । তবে সম্প্রতি বিস্ময়কর ভাবে উপহার সরূপ একটি অ্যান্ড্রোয়েট (!) সেট পেয়ে যাওয়াতে "উপরে কি" (ওয়াটসআপ) নামক এপসটি ব্যবহার ভালোই শিখলাম এবং একটা কাহিনীও পেলাম ।
.
.
নাম্বারটি আননোন ।
.
- ভাইয়া আপনার লিখা আমি নিয়মিত পড়ি
> ধন্যবাদ আপু
- আপনার গল্পের নায়িকা "চুপকথা" কে আমার খুব পছন্দ
> থ্যাংকু
- কবিতাও পছন্দ
> ভালো
- আপনার প্রোফাইল পিকটাও মায়াময়
.
এবার থমকালাম । বিষয়টি এখন কোন লাইনে বুঝা যাচ্ছে না ।
.
> না মানে অশেষ ধন্যবাদ আপু আমি জেনে খুশি ..... ব্লা ব্লা ব্লা
.
তারপরেই বোম ফাটলো
- ভাইয়া আমি আপনার গল্প হতে চাই , আপনার চুপকথা হতে চাই
.
.
"বিরক্ত হলাম , মেয়েরা আমারে অ্যাই ল্যাভু বলতে বলতে কান পচিয়ে ফেলেছে , তাছাড়া এগুলো আমি পছন্দ করি না"
.
- - এই টাইপের কথা আমি মরে গেলেও বলবো না । আরে ভাই কোন ছেলে এই কথা পছন্দ করে না ? তাছাড়া এত সুন্দর করে কোন মেয়ে যদি সত্যি সত্যি এইভাবে , আমার সামনে এসে "আমি তোমার চুপকথা হতে চাই" বলে প্রপোস করতো । তার জন্য আমি আমার নিজের পারসোনাল কলিজা কেটে খাইয়ে দিতাম
.
মেয়েটা যা বলার বলে ফেলেছে এবার আমার পালা
.
> তোমার বাসা কই ?
- মেহেরপুর
> মেহেরপুর ! !
- জ্বী
> না মানে আপু দেখো , তুমি চুপকথা হতে চাও ভালো কথা কিন্তু আমার চুপকথা তো আমার চট্টগ্রামেই থাকে কারণ এই মূল্যবৃদ্ধির যুগে মেহেরপুর গিয়ে প্রেম করা আসা আমার পোষাবে না ।
- কেন ?
> কারণ জায়গাটা অনেক দুরে ।
- মেহেরপুর কোথায় আপনি মেবি জানেন না
.
> কে বলে জানি না ! এটি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী । এখানেই তৎকালীন বৈদ্যনাথতলার আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল । যেটি এখন মুজিবনগর নামে পরিচিত
.
> ধাৎ , আমিই তাহলে চট্টগ্রাম আসি
.
মেয়ে বলে কি ? আমার জন্য চট্টগ্রাম আসবে !
.
> কি ! আরে না না দরকার নেই
.
- আমি আসবো আর চট্টগ্রাম ইউনিভাসিটিতে ভর্তি হবো
.
বেশি খুশি হলাম । বাহ্ যাক এতদিনে একটি মেয়ের মত মেয়ে পেলাম।
.
> তা তুমি এখন ইন্টারমিডিয়েট কোন ইয়ারে ?
.
-- না মানে ভাইয়া আমি এখন মেহেরপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজে ক্লাশ সেভেনে পড়ছি
.
.
.
হতভম্ব , চমকিত ,শকড ,নির্বাক কষ্টকাতুর চোখজোড়া এই ঘোলাটে চশমার আড়ালে কিছুক্ষণের জন্য একদম অবশ হয়ে গেল । অবশেষে উত্তরে ঠিক কি বলবো বুঝতে না পেরে মেয়েটিকে শেষ একটি ম্যাসেজ পাঠালাম ।
.
> আপুমণি যাও তোমার খেলার সময় শেষ , এখন পড়তে বসো
[] শান্তনু চৌধুরী শান্তু []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now