বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রিয় রাসুলুল্লাহ (সাঃ) এর মো'জেযা (পর্বঃ ০৫)

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X love আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ love love আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদিন আফদ্বলা সলাতিকা love খন্দক যুদ্ধে খাদ্য বর্ধিতকরন ঘটনা : হযরত জাবির ইবন আবদুল্লাহ (রাgj বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে যখন আমরা পরিখা খনন করছিলাম তখন আমি নবী করিম (সাgj-কে ভীষন ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম। তখন আমি আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কাছে খাওয়ার মত কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ্ (সাgj-কে দারুন ক্ষুধার্ত দেখেছি। তিনি একটি চামড়ার পাত্র এনে তা থেকে এক সা’ পরিমাণ (এক কেজি ১২ ছটাক) যব বের করে দিলেন। আমার বাড়ীতে একটা বকরীর বাচ্চা ছিল। আমি সেটি জবাই করলাম এবং আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোশত চড়ালাম। তারপর আমি রাসূলুল্লাহ্ (সাgj-এর নিকট এসে তাঁকে চুপি চুপি বললাম- ইয়া রাসূলুল্লাহ্! (সাঃ) আমরা আমাদের ছোট একটি বকরীর বাচ্চা জবাই করেছি। আর এক সা’ যব ছিল, আমার স্ত্রী তা পিষেছে। সুতরাং আপনি অল্প কয়েকজনকে সংঙ্গে নিয়ে চলুন। কিন্তু রাসূলুল্লাহ্ (সাgj উচ্চস্বরে সকলকে ডেকে বললেন- “হে পরিখা খননকারীগণ! এসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবীর তোমাদের জন্যে খাবার তৈরী করেছে।” অতঃপর রাসূলুল্লাহ (সাgj আমাকে বললেন: তুমি যাও, কিন্তু আমি না আসা পর্যন্ত গোশতের ডেকচি নামাবে না এবং খামীর হতে রুটিও তৈরী করবে না। আমি চলে এলাম। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ্ (সাgj সাহাবীগণকে নিয়ে উপস্থিত হলে, আমার স্ত্রী আটার খামীর তাঁর সম্মুখে এগিয়ে দিল। রাসূলুল্লাহ (সাgj তাতে স্বীয় মুখের লালা মোবারক মিশালেন এবং বরকতের জন্য দু’আ করলেন। অতঃপর ডেকচির কাছে অগ্রসর হয়ে তাতেও লালা মোবারক মিশিয়ে বরকতের জন্য দু’আ করলেন। এরপর তিনি বললেন- রুটি প্রস্তুতকারীকে রুটি বানাতে বল এবং চুলার উপর হতে ডেকচি না নামিয়ে তা হতে সালুন নিয়ে পরিবেশন কর। হযরত জাবির (রাgj বলেন, উপস্থিত সাহাবীগণের সংখ্যা ছিল এক হাজার। আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে যাওয়ার পরও সালুন ভর্তি ডেকচি ফুটছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামীর হতে রুটি প্রস্তুত হচ্ছিল। (বুখারী, মুসলিম) love সুবহানআল্লাহ love রাসূলুল্লাহ্ (সাgj থেকে এরূপ অসংখ্য মু’জিযা প্রকাশিত হয়েছে। অনেক কাফির, মুশরিক তাঁর এসব মু’জিযা দেখে মুসলিম হয়েছেন। কিন্তু হতভাগারা এত নিদর্শন দেখেও ঈমানের স্বাদ গ্রহণ করে মুসলিম হতে পারেনি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now