বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে রইছি ।আমার মন খারাপ হলেই আমি এই নদীর ধারে এসে ঐ নদীর এঁকেবেঁকে যাওয়া ঢেঊ দেখি, ঢেউগুলো যে আমার সমস্ত মন খারাপ ঢেউ আঁকারে নিয়ে চলে যায় আর দিয়ে যায় এক রাস খুশির ছাপ মনে। নদীর উপর দিয়ে দেখলাম দুর থেকে কেউ আসছে নৌকা বেয়ে ।একটা সময় নৌকা তীরে আসলো খেয়াল করলাম নৌকায় একটা মেয়ে বৈঠাডাও ঐ মেয়েটাই চালাইতেছে।আমাকে দেখে বলল,
মেয়ে কর্কশ গলায়)ও পারে যাবেন নাকি?
আমি এখানে এসেছি আমার মন ভাল করার জন্য কোনো ওপারে টোপারে যাবার জন্য আসিনী আর আমি জানি ও না ওপারের নাম কি ইচ্ছে না থাকা সত্ত্বেও বললাম
আমিমাথা উপর নিচ করে)হমম যাবো।
মেয়েহাত দিয়ে ইশারা করে বললো)উঠে পড়ুন।
আমি নৌকায় কখনো উঠিনি এই প্রথম তাই মেয়েটাকে বলল
আমি: (কিছুটা ইতস্ত করে )আসলে আমি কোনদিন নৌকায় উঠিনি যদি একটু সাহায্য করতেন!
মেয়েমুখে অবাক আর হেঁসে)(ডান হাত বাড়িয়ে দিয়ে) আমার হাত ধরে উঠে আসুন।
আমি তার হাত ধরে উঠলাম নৌকায়।মেয়েটার হাত এতো এতো নরম ছিল যেন আমি কোনো তুলাকে ধরে উঠছি এই রকম মনে হলো আর মনে হলো যে তুলাকে যদি আরেকটু ধরে থাকতাম তুলা তার মাঝ দিয়ে চির ধরে যেত।
আমিকিছুটা আগ্রহ নিয়ে) আচ্ছা আপনার নাম কি?
মেয়েবৈঠা বাইতে বাইতে)(ঢেউয়ের দিকে তাকিয়ে) ঢেউ।
আমিআমিও ঢেউয়ের দিকে তাকিয়ে)হমম ঢেউ উঠেছে তাতো দেখতেই পাচ্ছি , আপনার নামটা জানতে চাইছিলাম।
মেয়ে: (একটু হেসে)আমার নামই ঢেউ আর আপনার?
আমি: (কিছুটা অবাক হয়ে)(দুষ্টুমি হেসে )আরে ধুর ঢেউ কখনো কোনো মেয়ের নাম হয় নাকি?
মেয়েটাবাইতে বাইতে)তাহলে কি ছেলের নাম হয়??
আমিভ্যাবাচেকা খেয়ে)ইয়ে মানে মানে এই ধরনের কোনো ছেলে মেয়ের নাম কখনো শুনিনি তো তাই।
(মেয়ে মেয়ে করতে ভালো লাগছে না মেয়েটার নাম উল্লেখ করছি)
ঢেউনৌকা বাইতে বাইতে) আপনার নাম তো বললেন না।
আমিহেসে)উজান।
ঢেউ: (নৌকা বেয়ে চলেছে) আমাদের দুজনেরই নাম কেমন যেন সবার নামের থেকে আলাদা কিন্তু আমাদের মাঝে একে অপরের পরিপূরক।
নৌকাটা এখন মাঝ নদীতে আছে আমি চারিদিকে তাকিয়ে নদীর আশপাশের পরিবেশটা দেখতে দেখতে চলে এলাম এতোটা পথ।আমি অনেক খেয়াল করেছি যদি আমি কোনো বাসে উঠেছি পাশে যদি কোনো ছেলে বসতো আমি আর তাতে যদি যানযট হতো তাহলে এক ঘন্টার যানজটও মনে হতো এক যুগ কিন্তু যদি একটা মেয়ে আমার পাশে বসতো তাহলে হাজার বছরের যানজটও কোনো যানজট মনে হতো না ।
এইসব ভাবনার মাঝে থাকা অবস্থায় হঠাৎ করে আমার সব ভাবনার গায়ে আগুন ধরিয়ে দিয়ে আমার গাড়ির চালক কুদ্দুস এসে বলল
কুদ্দুসগায়ে হাত দিয়ে)স্যার চলুন ম্যাডাম অপেক্ষা করছে।
আমিঘাবরে গিয়ে)হম হম আসছি।
পরে নদীর দিকে তাকিয়ে দেখলাম কোথায় হারিয়ে গেল নদীর ঢেউ কোথায় হারিয়ে গেল সেই অপ্সরা আমার প্রিয় অপ্সরা।
(গল্পটা কাল্পনিক)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now