বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রিয় হুমায়ুন আহমেদ

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X প্রিয় হুমায়ুন আহমেদ , আপনি আজকের এই দিনে অবিশ্বাস্যকর জোসনা রেখে চলে গেলেন অন্য ভুবনে,যে ভুবন থেকে আমরা পাব না আর আপনার জাদুকর কলমের শৈল্পিক শব্দের আশ্চার্য চরিত্র.. আপনার ঘোর লাগা লেখাগুলো সবসময় তীব্র আসক্তির মতন আমার মাথার নিউরনে প্রবেশ করতো, বলতে গেলে আপনার তৈরি করা চরিত্রগুলোই আমাকে কল্পনার সিঁড়িতে সহজে পদার্পন করতে শিখিয়েছে.. আপনার হিমু ,রুপা,দীপা,মাজেদা খালা ,মিসির আলী চরিত্রগুলো আমাকে হঠাৎ মুগ্ধ করে আবার হঠাৎ বুকের ভিতর তৈরি করে তীব্র হাহাকারের জলস্রোত.. আপনার তৈরি নাটক ,সিনেমা,প্রবন্ধ, উপন্যাস আমাকে ভালবাসা শিখিয়েছে,আপনার কলম শিখেয়েছে প্রকৃতি,বৃষ্টির শব্দ,বৃক্ষ প্রেম,গান ... এবং আপনি শিখিয়েছেন কিভাবে নিশ্চিত মৃত্যুর আগেও কি করে দৃঢ় থাকা যায় আর বলে গেছেন বেঁচে থাকাটা কতটা আশ্চার্যকর.. প্রিয় লেখক , আপনার সৃষ্টিকর্মের জন্যই হয়তো আজ আমি আমার নিজের মনোজগৎ নিয়ে বেঁচে থাকাটা শিখে গেছি,এবং জেনে গেছি সত্যি বেঁচে থাকাটা তো আশ্চার্যজনক...!!! আজকের এই বিরহী শ্রাবনে আপনার জন্য রইল অটল শ্রদ্ধা ...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

→ প্রিয় হুমায়ুন আহমেদ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now