বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রিন্সেস এমেন্ড্রা এন্ড দ্য সোর্ড অফ এক্সেলেন্সি-০৬ (শেষ)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রুবাইর জ্ঞান ফেরে মৃদু ঝাঁকি খেয়ে। টের পায়, কে যেন পরম মমতায় তাকে বয়ে নিয়ে যাচ্ছে। বহনকারী তার মাথাটি ঝুঁকিয়ে রাখায় তার ঘাড়ের সোনালী-রঙ্গে আঁকা বীণাটি স্পষ্ট দেখা যাচ্ছে। রুবাই আলতো করে ছুঁয়ে দেয় একবার। বিড়বিড় করে বলে, ‘এপোলোর আরেক নাম কি ফিবাস ছিল?’ ফিবাস তার মুখের দিকে তাকিয়ে সহজ সরল ভঙ্গীতে হাসে। চোখ মটকে বলে, ‘তা ছিল। তবে এমেন্ড্রার আরেক নাম রুবাইয়াৎ ছিল না!’ একটি দরজা খোলা এম্বুলেন্সের বেডে রুবাইকে শুইয়ে দিল সে। তারপর বেরিয়ে যেতে উদ্যত হতেই, রুবাই তার হাত আঁকড়ে ধরে। রুদ্ধশ্বাসে বলে, ‘আরেকবার আড়াল হয়ো না, প্লিজ!’ ফিবাস তার চোখের দিকে এক পলক তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। নরম গলায় সান্ত¡না দেয়ার ভঙ্গীতে বলল, ‘ভুলেও তা করতে যাচ্ছি না! পাশে আছি। আর...তরবারিটি তো তুমি ভেঙ্গেই ফেলেছ! চাইলেও খুন করতে পারছো না এবার!’ রুবাইর চোখজোড়া ভিজে ওঠে। সে কেঁদে ফেলে বলে, ‘আমি ইচ্ছে করে করিনি! আমি...’ ফিবাস বাধা দিল ওকে। ‘জানি। মজা করছিলাম। শান্ত হও তো!’ রুবাই ফিসফিস করে বলল, ‘জানো, বাংলাদেশে না, অনেক সুন্দর বৃষ্টি হয়!’ পরিশিষ্ট : কয়েক বছর পর.... কোলের উপর ল্যাপটপ রেখে রুবাই বাবাকে ইমেইল লিখছে। ‘প্রিয় বাবা, মাঝে মাঝে ভাবি, সেদিন তোমার কথা যদি না শুনতাম...কত বড় ভুলই না করতাম! আসলেই এমন অনেক ঘটনা ঘটে, যার কোন ব্যাখ্যা নেই। হয়ত বা কারণও নেই। তবু ঘটে। প্রকৃতি বড্ড রহস্যময়ী কিনা! আমি ভাল আছি। অনেক ভাল আছি। তবে ছোট্ট একটি ব্যাপার এখনও বেশ কষ্ট দেয় আমাকে। মনে হয়, মায়ের জীবনও এমন সুখের হতে পারত। কিন্তু আমিই দায়ী! যদি সে অভিশাপ... আচ্ছা বাবা, কেউ বিশ্বাস করবে এসব? মানবে, আমি পুনরায় জন্ম নেয়া কোন এক প্রাচীন রাণী? যে তার প্রেমের খোঁজে ফিরে এসেছে! বাবা, এও সম্ভব? যখন এসব ভাবি, খুব বিভ্রান্ত লাগে নিজেকে। ঘুম হয় না! তবে একটি সুখের কথা। স্বপ্নগুলো এখন তাড়া করে না আর! জানো, এখন বৃষ্টির মৌসুম? একবার এসে দেখে যাবে না? তোমাকে নিয়ে ভিজতে খুব ইচ্ছে করে! আচ্ছা, ভালো থেকো। নিজের যতœ নিও। আমি উঠছি। ফিবাস সেই কখন থেকে চেঁচিয়ে মরছে। আজ আমরা আয়োজনের সাথে বৃষ্টি-বিলাস করব। ইতি, তোমার রুবাই। *সমাপ্ত*


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ প্রিন্সেস এমেন্ড্রা এন্ড দ্য সোর্ড অফ এক্সেলেন্সি-০৬ (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now