বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কিছুদিন পর
ইসরাত পার্কে বসে আছে।রিফাহ তার বয়ফ্রেন্ডের সাথে বসে আছে।ইসরাত একা একা।তাই ফোন টিপছে।এরই মধ্যে রনি এসে হাজির।রনি বলল,"আমি তোমাকে একটা কথা বলতে চাই।"
"কি কথা?"
রনি বলল,"ইসরাত, আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি।"
রনির কথা শুনে ইসরাত দাঁড়িয়ে গেল।কিছু বলছে না।শুধু রনির দিকে তাকিয়ে আছে।
রনি বলল
'বিশ্বাস কর সত্যি তোমাকে ভালবাসি।'
ইসরাত কিছু বললো না।চুপচাপ রিফাহর কাছে যেয়ে বলল
'চল রিফাহ বাড়িতে যাই।আমার ভালো লাগছে না।'
'চল।'
বাসায় এসে ইসরাত চুপচাপ বসে আছে।কি বলবে সে রনির এ কথায়।সেও যে রনিকে ভালোবেসে ফেলেছে এটা তো রনিকে বলেনি।
রিফাহ ইসরাতের নীরবতা দেখে কাছে এসে বলল
'কিরে এত চুপচাপ কেন?'
ইসরাত কিছু বলল না।শুধু তাকিয়ে থাকলো রিফাহর দিকে।
'কিছু হয়েছে?রনি ভাইয়া কিছু বলেছে?'
'রিফাহ আমি মনে হয় রনিকে ভালোবেসে ফেলেছি।'
'ওহ আচ্ছা।'
'রনি আজকে প্রপোজ করেছে।আমি কিছুই বলিনি।'
'বলে দে।আরে ভাইয়ার মত ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার।'
'আচ্ছা বলে দেই তাহলে।'
ইসরাত কাগজে কিছু লিখে ভাঁজ করে রিফাহকে বললো 'তুই এটা রনিকে দিস।'
রিফাহ রনির কাছে গেল।রনি বললো
'কিরে এ সময় কিসের জন্য?'
রিফাহ কাগজটা রনির হাতে দিয়ে বলল' ভাইয়া এটা ইসরাত দিয়েছে।আমি এখন আসি পরে কথা হবে।'
রনির কাগজের ভাঁজ খুলল।লেখা আছে
'আজ তুমি আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো।আমি তখন কিছুই বলতে পারি না।তুমি অপেক্ষা করছিলে উত্তর শুনার জন্য।আমিও তোমাকে ভালোবাসি।'
ইসরাত এ সময় এক কোনে দাঁড়িয়ে ছিল।রনির কাছে আসলো।রনি বলল
'তখন বললে কি হত?'
'কিছুই হত না।'
'তাহলে?'
'তাহলে কিছুই না এখন আমি আসি।'
'ওই কই যাও?'
'বাসায়।'
'যাও।'
পরদিন ইসরাত পার্কে আসলো।রনিও আসলো।রনি বললো
'তুমি আমার শার্ট আনতে বললে কেন?'
'এমনি ।এনেছ কি?'
'হ্যা।এই নাও।'
ইসরাত শার্টটা ব্যাগের ভেতর রেখে বললো
'এখন থেকে এটা আমার।আর শোন তুমি এটা নাও।'
'এই ওড়না দিয়ে কি করবো?'
'কিছু করবে না।তুমি আমাকে শার্ট দিলে বিনিময়ে ওড়না দিলাম।আর শোন ওড়নার ভাঁজটা সাবধানে খুলো।কিছু পেতেও পারো।আমি এখন আসি।'
'আরে এখনি যাবে।'
ইসরাত চলে গেল।রনি ওড়নার ভাঁজ সাবধানে খুলতে লাগলো।ওড়নার ভেতর থেকে একটা চুরি বেরিয়ে এলো।
'ওহ আচ্ছা এই ব্যাপার।চুরি কিনে দিবো তাহলে।'
আকাশে চাঁদ উঠেছে ।ইসরাত রনির শার্ট বের করে নিজের গায়ে দিল।শার্টের ভেতর কেমন যেন একটা গন্ধ।সবার কাগরেই নিজস্ব একটা গন্ধ থাকে।রনির এ শার্টেও নিজস্ব গন্ধ আছে।ইসরাতের অনেক ভালো লাগছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now