বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রনির একটু পরিবর্তন দেখা যাচ্ছে।সবসময় কি যেন ভাবে।আয়শা দেখলো রনি রোমান্টিক কবিতা পড়ছে।এটা দেখে রিফাহকে কল দিলো।রিফাহ কল ধরে বলল,"কিরে এ অসময়ে কল!"
"আরে আপি অসময়ে কল দিবো বেসময়ে কল দিবো।"
"কেন কি হয়েছে?"
"আপি ভাইয়া খালি রোমান্টিক কবিতা পড়ে আর বলে তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি।এই কথা সবসময় বলে।কি হলো ভাইয়ার?"
"আরে বুঝিস না কেন ভাইয়ার দিন এসেছে।ভাইয়া রোমান্টিক গান শুনবে।রোমান্টিক কবিতা পড়বে।রোমান্টিক নাটক দেখবে।মনের আনন্দে প্রতিদিন গিটার বাজাবে।"
"কেন কেন আপু?"
"কারন ভাইয়া প্রেমে পড়েছে আমার বান্ধবী ইসরাতের।"
"ওহ সত্যি বলতে কি আপু ইসরাত আপুকে আমারও পছন্দ ভাবি হিসেবে।এ আপি এখন রেখে দেই ভাইয়া ডাকছে।"
আয়শা রনির ঘরে গেল।
"এই ভাইয়া কি বলো?"
"যা চা করে নিয়ে আয়।"
"যাই।"
একটু পর চা নিয়ে এলো।রনির পাশে বসে আয়শা বলল,"ভাইয়া একটা কথা বলি?"
"বল।"
"ভাইয়া তুমি কি আমার ভাবীকে খুঁজে পেয়েছ?"
"ওই কিসের ভাবি?"
"না মানে ভাইয়া ভাবি তোমার বউ।"
রনি ধমক দিয়ে বললো
"যা তুই। কিসব মাথায় ঢুকেছে তোর আর রিফাহর যা।আর শোন একটু পর এসে কাপ নিয়ে যাস।"
রিফাহ আর ইসরাত বারান্দায় বসে আছে।ইসরাত বললো,"আচ্ছা তোর রনি ভাই কি কখনো প্রেম করেছে?"
"ভাইয়া যখন ক্লাস সেভেনে তখন একটা মেয়েকে প্রপোজ করে।দুইদিন পরে মেয়েটা এমন ছ্যাকা দেয় তারপর থেকে ভাইয়া আর জীবনে প্রেম করেনি।প্রেম করা তো দূর কোনো মেয়ের দিকেই ভালো করে তাকাইনি।অনেকদিন পরে সেদিন কোনো মেয়ের দিকে মানে তোর দিকে এইভাবে তাকালো।"
"ওহ ।"
ইসরাত হাসতে লাগলো।
হাসতে হাসতে বললো,"ভালো ।তবে নাকি অনেক দুষ্টু।"
"হুমম ভাইয়া অনেক দুষ্ট আর ফাজিল।তবে কি ভাইয়ার মনটা অনেক ভালো।ভালো মানের মানুষ।"
"ওহ ভালো মানুষ তো হতে হবে।"
"হুমম।চল বাইরে ঘুরে আসি।"
"চল।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now