প্রেমময় (পর্ব২)
X
রনি এজটু চুপ থেকে বললো,"তোরা থাক আমি যাই।"
রনি বাসায় আসলো।ফোনের দিকে তাকিয়ে নিজের ঘরে যেতে লাগলো।ইসরাত ছাদে যাচ্ছিল।রনির সাথে ধাক্কা খেল।ইসরাত বলল,"এই আপনি কি শুধু ধাক্কায় খান।"
"না,শুধু তোমার সাথেই ধাক্কা খাই।আর কিছুর সাথে ধাক্কা লাগে না।"
"বড়ই আচার্য ব্যাপার।"
ইসরাত ছাদে গেল।আয়শা আর রিফাহ গল্প করছে।
আয়শা বললো,"তোমার বাড়ি কোথায় আপু?"
ইসরাত বললো,"বগুড়ায়।"
"ওহ আচ্ছা।"
"হুমম।"
আয়শা নীচে গেল কফি আনতে।কিছুক্ষন পর কফি আনলো।
রাতে রিফাহ রনির ঘরে ঢুকলো।রনি একটা উপন্যাস পড়ছে।রিফাহ বললো,"ভাইয়া।"
রনি পড়তে পড়তে বললো"কি?"
"ভাইয়া ভাবি চাই।"
"কিসের ভাবি?"
"উঃ তোমার বউ।"
রনি রিফাহর দিকে তাকিয়ে বলল,"আমার বিয়ের বয়স হয়নি।"
"বাহ ভাইয়া পড়ালেখা শেষ চাকরি করো তারপরেও বলছো বিয়ের বয়স হয়নি।আচ্ছা ভাইয়া ইসরাতকে তোমার পছন্দ হয়?"
"মার খাওয়ার জন্য এখানে এসেছিস!!"
রিফাহ বিছানা থেকে উঠে বললো,"হ্যা মার তো আমাকে আর আয়শাকেই দিবে।ফ্রি ফ্রি মার।"
দুইদিন পর
ইসরাতরা চলে গেল।বাসায় এসে গেসে।আর এইদিকে রনি চুপচাপ বসে থাকে আর ভাবে ইসরাতের কথা।রনি রিফাহকে ফোন করলো।রিফাহ ফোন ধরে বলল,"ভাইয়া বলো।"
"তুই কি চাস না তোর ভাবি আসুক।"
"অবশ্যই চাই ভাইয়া।"
"তাহলে প্লিজ হেল্প কর।"
"হ্যা অবশ্যই কি করবো বলো।"
"আস্তে বল ইসরাত শুনবে।"
"ওহ তারমানে ইসরাতের বুঝেছি।কি করতে হবে বলো।"
রনি বললো,"ইসরাতের আইডি বল একটু।"
"ওকে আমি বলে দিচ্ছি।তুমি ফ্রেন্ডসরিকয়েস্ট দিও।"
"এপসেপ্ট করবে তো?"
"আরে ভাইয়া ওই চিন্তা করো না।এখনি বলে দিচ্ছি।"
ইসরাত দেখলো কেউ একজন ফ্রেন্ডরিকোয়েস্ট দিয়েছে।ইসরাত বললো,"এই রিফাহ দেখতো তোর রনি ভাই না!!"
রিফাহ দেখে বললো,"হ্যা এপসেপ্ট কর।"
"এপসেপ্ট করবো?"
"হুমম।"
"করেছি।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now