বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সাল ২০১৭ ২রা ফেব্রুয়ারি..... এস এস সি পরীক্ষা দিতে এসেছি । প্রিপারেশন মোটামুটি.. এখন আমি দোতলার বারান্দা থেকে নিচের দিকে হা করে তাকিয়ে আছি । ভাবতেছেন কেন হা করে তাকিয়ে আছি । আরে মানুষ হয়ে পরি দেখা ভাগ্যের ব্যাপার না ? আমি তো এখন পরি দেখতেছি । সাদা পরি। বুঝতেই পারতেছিনা এটা মানুষ নাকি পরি ।নকশা করা সাদা বোরকা পড়া।কিন্তু চোখ দুটো ভিষণ মায়াবী। আমার চোখের পলক পড়ছেনা । আমি শুধু তাকেই দেখতেছি । সাদা বোরকা পড়া মেয়েটাকে একদম সাদা পরির মতো লাগতেছে । হঠাৎ মেয়েটার সাথে আমার চোখাচোখি হল । আমিতো হা করে তাকিয়েই আছি । মেয়েটা অবাক হয়ে গেল আমার এভাবে তাকিয়ে থাকা দেখে । মেয়েটা হাত দিয়ে ইশারা করতেছে । মনে হয় এটাই বলতেছে যে -এই যে মিস্টার..কি দেখেন ? হুমম -পরি দেখি পরি (মনে মনে) -দাড়ান আসতেছি ..আপনার মজা দেখাবো...(মনে মনে) * তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল।
পরদিন,
পরিক্ষা শুরু হয়ে গেল । আল্লাহর রহমতে সবই কমন পড়ছে । কিন্তু একি কিছুই তো মনে করতে পারছি না । সব দোষ এই মেয়েটার । ওর জন্যই সব ভুলে গেছি । কিন্তু এখন কি করবো । এদিকে ওই মেয়ে দেখছি ঠিকমতো সব লিখে যাচ্ছে । -হ্যালো আমরা কি বন্ধু হতে পারি -না পারিনা -প্লিজ এরকম করবেন না । পরিক্ষার তো হলে স্টুডেন্টই স্টুডেন্টকে দেখবে তাইনা । -কথা না বলে বলে যা লিখতেছি তাই লিখেন -থ্যাংক ইউ.... * পরিক্ষা শেষে হল থেকে বের হয়ে আসলাম। তারপর বললাম -এই যে আপনার নাম কি.. -নাফিসা বিনতে নুহা। ..আপনার নাম কী? -ফাইয়াজ..হিহিহিহিহিহি -আস্তে হাসেন মুখে মাছি ঢুকে যাবে । -আচ্ছা আমরা একই ক্লাসে তো পড়ি । তাহলে আমার তুমি করে বলতে পারিনা । -হ্যা পারি -আচ্ছা বাই পরের এক্সামে আবার দেখা হবে ।
বাসায় চলে আসলাম । সবসময় শুধু নুহার কথা ভাবতেছি । এতো সুন্দর কেন । ওর কথা ভাবতে ভাবতে দিন কাটে রাত কাটে । লেখাপড়া লাঠে উঠেছে । পড়া শুনা তো কিছুই হলোনা ।পরের পরিক্ষা দিতে আমার চলে গেলাম । আবার ওর দিকে হা করে তাকিয়ে আছি । একটু পর দেখি কে যেন পেছন থেকে কলার ধরে টানতেছে । -এই ছাড় তো -কি করো -দেখতেছিস না । পরিকে দেখতেছি -কিন্তূ পরি তো এখানে -এখানে মানে কোথায়...একি নুহা, তুমি এখানে । -হুমম এখানে -আচ্ছা ভিতরে চলো -চলো আজকেও পরির দেখে দেখে সব লিখেছি । এভাবেই ওর সাথে দেখা হতো কথা হতো । এভাবেই দিন যেতে লাগলো । আমিও আস্তে আস্তে পরির প্রতি দুর্বল হয়ে পরলাম । মনে মনে ভাবলাম ১৪ই ফেব্রুয়ারি পরিকে প্রোপজ করবো । কিন্তু হলনা । সাহস পেলাম না । ওর কথা চিন্তা করতে করতে লেখাপড়া তো কিছুই হয়না । ভাবলাম শেষ পরিক্ষার দিনে যেভাবেই হোক নুহাকে মনের কথা টা বলব । এভাবেই চলতে চলতে একদিন সেই অন্তিম মূহূর্ত চলে আসলো । আজকে পুরো প্রস্তুতি নিয়ে এসেছি । কিন্তূ ভাগ্য আমার সহায় না । আমার এক্সাম শেষ করার আগেই ও এক্সাম শেষ করে বাসায় চলে গেলো । আমার আর বলা হলো না । পরিক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি । রেজাল্ট পেলাম । খুব ভালো না ।কলেজে ভর্তি হলাম । আজকে প্রথম ক্লাস । ক্লাস করলাম । ভালোই লাগলো । হঠাৎ সাদা পরিকে দেখতে পেলাম । তার মানে পরিও এখানে ভর্তি হয়েছে । ইয়াহহহ মামা জিইত্তা খেলা । চান্স পাইছি আর হাতছারা করমুনা । ডাক দিলাম.... -সাদা পরি আমাকে চিনতে পেরেছো -না তো কে আপনি হায় আল্লাহ মাইয়ডা কয় কি -আরে আমি ফাইয়াজ । ওই যে পরিক্ষার হলে তুমি আমার সব দেইখা লিখেছিলা -ওওও..এইবার চিনতে পারছি..আর কি বললা তুমি..আমি তোমার দেখে লেখেছি নাকি তুমি আমার দেখে লেখেছো । -ওই একই কথা । -পরি একটা কথা বলি । -হুমম বলো -আমাকে তোমার জ্বিন বানাইবা -মানে -আই লাভ ইউ..হি হি হি হি হা হা হা হা -ঠাসসসস -এটা কি হলো? - শয়তান এই কথাগুলো বলতে এতদিন লাগে। একদিন আমাদের বিয়ে হলো।তারপর এক নতুন জীবন শুরু হলো।
(সুপ্রিয় পাঠকগণ,আমার গল্পটি পড়ার জন্য ,ধন্যবাদ।আজকে আমি প্রথম গল্প লিখলাম।যদি কোনো ভুল হয়ে থাকে,তাহলে অবশ্যই জানাবেন।গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now