বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লাইফের ফাস্ট লাভ লেটার"
(কাউকে দেয়া হয়নি)
প্রিয়তমেষু....
তোমার যে হাতটা ধরতে আমার
আজন্ম সাধ, সেই হাতে তুমি ধরে
রাখো অন্য কারো হাত।
তোমার যে
হাসি আমার অজস্র নির্ঘুম রাতের
কারন হয়েছিল, জেনেছি সেই হাসির
কারন অন্য কেউ।
তোমার যে চোখের
মায়ায় ডুবেছি আমি, সেই চোখে অন্য
কারো বসবাস।
আমি কি বোকা তাইনা...? সব জেনে
শুনেও তোমায় কেমন পাগলের মত ভালবেসে
যাচ্ছি...?
গতকাল তোমাকে যতটা
ভালবেসেছি, আজ যেন তার দ্বিগুন
ভালবাসছি৷ তুমি তার কিছু
জানোনা৷ জানতেও পারবেনা কখনো৷
জানবেনা তোমার জন্য কত শত
মূহুর্ত একটা মন কেঁদে যাচ্ছে৷ চোখের
জলে বালিশ ভেজানো রাতগুলোতে
কেউ পাশে থাকেনা৷
কখনো জানবেনা যে, তুমি যখন অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বল, তখন সেটা আমার বুকের বাঁ পাশে সুচের মত বিধতে থাকে।
আজকাল চোখদুটো মাঝে মাঝেই ভিজে উঠছে। কি অদ্ভুত ব্যাপার তাইনা...? চোখটা আমার, কিন্তু কাঁদে অন্যের জন্য।
তুমি জানবেনা কিছুই..........
বলতে পারো....? কেন কিছু
মানুষ শুধু অপূর্নতার ঝুলি নিয়ে
পৃথিবীতে আসে...? কেন কেউ
ভালবাসা পেয়েও পায়ে ঠেলে দেয়...?
আবার কেউবা সেই ভালবাসা পেতে
তীর্থের কাকের মতন অপেক্ষা করে...?
কেন এত অদ্ভুত মানবজীবন...?
যদি কখনো আমার এই পাগলামি লেখাগুলো তোমার চোখে পড়ে, উত্তর গুলো দিয়ে যেও...!!!
জানি এগুলো তোমার চোখে পড়বেনা, হয়ত কোটি কোটি আবেগের ভিড়ে আমার আবেগগুলো আড়ালে রয়ে যাবে।
তবুও..... অপেক্ষা .....কিছু অজানা প্রশ্নের উত্তরের জন্য....!!!
ইতি..
অবহেলিত মানব
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now