বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
__১ম পর্ব__
......লোকাল বাস নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে একগাদা লোক ভিড়ের মধ্যে ঢাসাঢাসি করে বাদুড়ের মত ঝুলে থাকার দৃশ্য।কিন্তু আজকের দৃশ্য অনেকটা আলাদা।বাসে লোক নেই তা কিন্তু না, দাড়িয়ে থাকা লোক বলতে শুধু আমি। যদিও একটা সিট খালি আছে সেটা একটা মেয়ের পাশে।মেয়েদের ব্যপারে আমার একটু এর্লাজি আছে তাই বসতে মন চাচ্ছে না।কিন্তু মেয়েটা আমার দিকে কি যেন ইশারা করছে। কাছে যেতেই বলে উঠলো,
:শুধু শুধু দাড়িয়ে আছেন কেন? সিট তো খালি আছে বসে পড়ুন।
বাসে সুন্দরী মেয়েদের পাশে বসার সৌভাগ্য সবার হয় না । আজ যখন মেয়েটাই বসতে বলছে তাহলে খামুখা দাড়িয়ে থেকে লাভ কি।
: ধন্যবাদ
: ধন্যবাদ দেয়ার কিছু নাই । আমার জায়গায় আপনি থাকলে এই একই কাজ করতেন।
: আপনার মত করে কয়জন ভাবে বলেন?
: অন্যের কথা বাদ দেন ।আপনার কথা বলেন।
: কি বলবো বলেন? বলার মত কিছু নাই।
: আছে. আপনি একটি ভালো কোম্পানীতে জব করেন। অনেক দিন পর বাসায় যাচ্ছেন তাই তো???
[কথা শোনা মাত্র অবাক হলাম। এই মেয়েকে এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। কিন্তু মেয়েটা আমার সব ঠিক ঠিক
বলে দিলো। অবাক হয়ে প্রশ্ন করলাম]
: আপনি জানলেন কিভাবে?
: আপনার গলায় অফিসের এতো বড় র্কাড ঝুলছে তা দেখে যে কেউ বলে দিতে পারবে।আর অনেক দিন পর না হলে কেউ এতো বড় ব্যাগ এ কাপড়চপড় ভরে নিয়ে যায় না। আর হ্যা আপনি unmarried. Married হলে আপনার wife কেচে দিতো।
[মেয়েটার ধারনা শক্তি দেখে সত্যিই আমি হতবিম্ব। দেখতে যেমন পরীর মত , মেধাও অসাধারন।এমন একটা মেয়েকেই জীবন সঙ্গি হিসাবে খুজছিলাম।দেখি পটানো যায় কি না]
: জীবনে অনেক মেয়ে দেখেছি ।একসাথে সুন্দরী ও বুদ্ধিমতী এই প্রথম আপনার দেখলাম।
: আপনিও খুব হ্যান্ডসাম।
[পাশের সিটের সুন্দরী মেয়ে যখন কোন ছেলেকে হ্যান্ডসাম বলে তখন শাকিল খানও নিজেকে শারুখ খান ভাবতে শুরু করে।তাহলে আমার ভাবতে ক্ষতি কি]
: আপনার নাম জানা হলো না।
:শূণ্যতা
: আচ্ছা মিস শূণ্যতা কোথায় নামবেন বললেন না তো?
: আপনার পরের স্টেশনে অরন্ত সাহেব।
: [আরেকবার অবাক হলাম]ঠিকানা তো দুরের কথা আপনাকে আমার নাম পযন্ত আপনাকে বলি নি?
[আমার গলার র্কাড এর দিকে তাকিয়ে আরেকবার মুচকি হাসলেন। কারন র্কাডে পূণ্য নাম ঠিকানা আছে]
: বাহঃ আপনি তো অনেক বুদ্ধীমতি মেয়ে।
[ নিরবতা ভেঙ্গে মেয়েটা বলল….]
:আচ্ছা আপনার বাসায় কে কে আছে?
: বাবা,মা, আর আমি । আপনার বাসায় কে কে আছে?
: শশুর শাশুড়ি , বর আর আমি।
…কথাটা শোনা মাত্রা বুকের ভেতরটা দমড়ে মুচড়ে গেলো।জীবনে শেষ বারের মত নিজেকে শারুখ খান ভাবা হলো না। ভেবেছিলাম এই মেয়ের সাথে প্রেম করবো।কিন্তু শুরুর আগেই সব শেষ।সিঙ্গেলরা সিঙ্গেল থাকবে এটাই নিয়ম…। তোর কপালে প্রেম নাই অরন্ত।
........বাসায় এসে ফ্রিজের এক গ্লাস ঢান্ডা পানি খেয়ে যখন ডয়েং রুমে বসলাম…
এমন সময় কলিং বেল বেজে উঠলো।আম্মা বল
: তুই বস আমি দেখছি।
তার পর কার সাথে কি যেন কথা বললে ফিরে আসলো। কিন্তু আম্মার পেছনে যা দেখলাম তাতে চমকে উঠলাম । ভয়ে ভেতরটা দমড়ে মুচড়ে গেলো.
চলবে.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now