বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখকঃ মোঃ আনিছুর রহমান ( নিজ )
প্রকাশনাঃ হ্যামক ট্যুরিজম বিডি
শ্রেণীঃ উপন্যাস
প্রকাশকালঃ ২০১০
♥♥♥♥♥♥♥♥♥♥
♥পর্ব-৯♥
মিতা আপার সাথে আমার দেখা হয়েছিল। তখন আমি জানতে পারি নি তার উপরে এত বড় ঝড় বয়ে গেছে। মিতা আপা আমার জ্ঞাতি সম্পর্কের চাচাত বোন। কিন্তু মিতা আপা আমাকে আপন ছোট ভাইয়ের মতো দেখে। এটা আমার পরম পাওয়া। মিতা আপা সত্যের দিশারী। তাই তাদের সুখের সংসার জোড়া লাগানোর জন্য আমি ও ছোট চাচা আকাশ ভাইয়ের বাড়িতে যাই।
- ঘটনাটি কি বলব মাঝি?
- অবশ্যই, তারপর কি হলো?
আকাশ ভাইয়ার মর্মবেদনা খুব বিষাদের। স্ত্রী মিতাকে হারিয়ে সে বৈরাগীর মতো দেশান্তরি হয়ে গেছে। এ কথা শুনে আমি খুব কষ্টই পেলাম। আকাশ ভাইয়ার বাড়িতে তার ছোট বোনই ছিল। আমি শুধু আকাশ ভাইয়াকে চিনতাম।
আকাশ ভাইয়ার বাড়িতে চোখে পড়ে একটি পরীর মতো মেয়ে। অপরাজিতা তার নাম। ভাবনার করিডোরে মনে হয় সারা জীবন ধরে তাকে দেখি। সে যেন আমার চিরদিনের চিনে। আমি তাকে অজান্তেই ভালবেসে ফেলেছি। কল্পনায় তাকে আপন করে নিয়েছি। এ বাঁধন যেন ছিঁড়ে যাবার নয়।
আমি অপরাজিতাকে নিয়ে একটি স্বপ্ন দেখি। স্বপ্ন কথা বলে। এমন একটি স্বপ্ন দেখেছি আমি। আমি তখন ক্লাসরুমে। স্যার আমাদের পড়াচ্ছেন। এমন সময় অপরাজিতার প্রবেশ। আমার পাশে বসে আমাকে আলিঙ্গন করে বলে, I Love You. আমিও তাকে ভালবেসে আমাকে বুকে টানতেই সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি বিছানা থেকে পড়ে গিয়ে বুঝতে পারলাম আমি একটি মধুর স্বপ্ন দেখছিলাম। তাই অপরাজিতাকে নিয়ে একটি ছড়ার ছন্দ লিখি-
" জাগে স্বপ্ন, জাগে আশা
জাগে প্রীতি, জাগে ভালবাসা-
জাগে মন, কখনো অকারণ
অজান্তেই ভালবেসে হই পূসন। "
অপরাজিতাকে ছাড়া আমার ভাল লাগে না। তাই তাকে একটি চিঠি দিলাম-
অপরাজিতা,
আমি আনিছ। জানি না তুমি কি মনে করবে? তবুও বলছি। আমি তোমাকে ভালবেসে ফেলেছি। আমরা এখন অতি কষ্টে দিন অতিবাহিত করছি। আগে আমরা অনেক টাকার মালিক ছিলাম। আজ নিঃস্ব হয়ে গেছি। এই নিঃস্ব মানুষটাকে কি ভালবাসা যায় না? আমি শুধু তোমাকে চাই আর বেশি কিছু চাই না। আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি।
ইতি-
নিঃস্ব প্রেমিক
আনিছ।
আমি যেসব কবিতা গল্প লিখছি সবই অপরাজিতার জন্য। এ উদ্দেশ্যের কোন গুড়েবালি হবে কি? আমি তা জানি না। আমি সরাসরি তাকে আমার মনের কথা বলি নি। কবিতা, গল্প, চিঠির মাধ্যমে আমার সব কথা তাকে বুঝাতে চেয়েছি। সে কি বুঝবে? অন্য কেউ না বুঝলেও অপরাজিতা যে আমার মনের কথা বুঝেছে আমি স্বপ্নেও কল্পনা করি নি।
❤❤❤❤❤❤❤❤❤❤
চলবে.......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now