বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♥প্রেম যমুনায়- মাঝি ও আমি♥পর্ব-৫♥

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিছুর রহমান লিখন (০ পয়েন্ট)

X লেখকঃ মোঃ আনিছুর রহমান ( নিজ ) প্রকাশনাঃ হ্যামক ট্যুরিজম বিডি শ্রেণীঃ উপন্যাস প্রকাশকালঃ ২০১০ ♥♥♥♥♥♥♥♥♥♥ ♥পর্ব-৫♥ জীবন যেন বিষিয়ে উঠছে। অবশেষে ভালবাসার টানে সাগর ও মাধবী দু'জনেই সুস্থ্য হয়ে উঠে। দু'জনের মৃত্যু হলেই তো ভাল হতো। মাধবীকে ছাড়া সাগরের জীবন মৃত্যুর চেয়েও আরো কষ্টদায়ক। ভালবাসার সেই গানটা উল্টাতে লাগল। " জানা-অজানা, অচেনা প্রান্তরে দেখেছি তোমারই মন, দেখে যেন সৃষ্টি হয়- ভালবাসার গান।" মানিক মোল্লা বুঝতে পেরেছেন সাগর মাধবীর প্রেম কোন ভাবে দমিয়ে রাখা যাবে না। এখন কি করা যায়? এই ভাবনার উদয় হতে থাকে তার মনে। মানিক মোল্লা ভাগ্নে আকরামের মাথায় জিলাপির প্যাঁচ। আকরামের চরিত্রও তেমন সুবিধার নয়। সে মাধবীকে চায় শুধু তার মামার সকল সম্পত্তি নিজের করে নেবার জন্য। উপস্থিত মামা ভাগ্নে। - তুমি একটা কিছু করো ভাইগ্নে? - মামা, কি করে ভালবাসা দূর করণ লাগে? আমি ভাল ভাবেই জানি। সাগরকে জানে খতম কইরা দিই। - ভাইগ্নে মাথাটা গরম করলে চলে না। ঠাণ্ডা মাথায় কাজ করতে অইব। - ওওও। সাগরকে যাতে মাধবী ঘৃণা করে এমন কাজ করতে হইব, তাই না মামা? - সাবাস, ভাইগ্নে সাবাস। এই না হলে তুমি ভাইগ্নে, কামের কথা কইছো এক্কেরে। যেমন কথা তেমনি কাজ। কাজ করে চলে আকরামের দল। একটি কাজের মেয়ে হাত করে আকরাম। মেয়েটি কাজ করে করিম শেখের বাড়ি। কাজের মেয়েটি সাগরকে ভালবাসতো। তবে কেউ জানে নি। গভীর রাত। মেয়েটি সাগরের ঘরে প্রবেশ করে। তারপর শুরু হয় আর্তনাদ। জানাজানি হয় গ্রামবাসীর, এক গ্রাম থেকে আরেক গ্রাম। শালিস বসে। শালিসে ডাকা হয় মানিক মোল্লা ও আঃ করিম শেখকে। মেয়েটিকে ক্ষতিপূরণ দেয়া হয় যা সবই পেয়ে যায় আকরাম লোকচোখের আড়ালে। এদিকে লম্পট, দুশ্চরিত্র অপবাদ দেয়া হয় সাগরকে। আঃ করিম শেখকে অপমান করে তার আদর্শকে ধূলিৎসাদ করে দেয় মোল্লা। গ্রামবাসী সাগরকে একঘুরে করে দেয়। করিম শেখও রেগে ছেলেকে তেজ্যপুত্র করে। এসবই ছিল মোল্লার ষড়যন্ত্র। অপরদিকে মাধবী বিশ্বাস করতে চায় আবার অবিশ্বাসও করতে পারে না। মাধবী ভাবে কত বড় ভুল করেছে সে নিজে। তখন থেকেই সাগরের উপর মাধবীর ঘৃণা জন্মাতে থাকে। আকরামের সফল হয়। অনেকদিন হলো সাগরকে আর খোঁজে পাওয়া যায় না। কোথায় যাবে সে এই ব্যর্থ জীবন নিয়ে? তাকে দেখার মতো কেউ নেই। আছে শুধু আল্লাহ, আর সাগর একা বিচরণ করে শূণ্য পৃথিবীতে। ♥♥♥♥♥♥♥♥♥♥ চলবে...........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৬০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now