বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♥প্রেম যমুনায়- মাঝি ও আমি♥পর্ব-১১♥

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিছুর রহমান লিখন (০ পয়েন্ট)

X লেখকঃ মোঃ আনিছুর রহমান (নিজ) প্রকাশনাঃ হ্যামক ট্যুরিজম বিডি শ্রেণীঃ উপন্যাস প্রকাশকালঃ ২০১০ ♥♥♥♥♥♥♥♥♥♥ ♥পর্ব-১১♥ অপরাজিতা মনে করেছিল আমি ফিরে আসব। আমাকে ফিরতে না দেখে অপরাজিতা নিজেকেই অপরাধী মনে করছিল। দৌড়ে এসে আমার হাতটি ধরল। তার চোখে পানি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। বুকে অনবরত তার হাতে মৃদু আঘাতে আমি আবেগাপ্লুত। আমার দু'হাতের আলতো ছোঁয়ায় তার মুখখানি আমার দিকে তুললাম। - কি হয়েছে তোমার? তুমি কাঁদছোই বা কেন? - আমার দিকে একটু তাকাও। দেখো আমার চোখের কাজলগুলো এমন হলো কেন? কেনঔ বা আজ আমার উন্মুক্ত কেশ, গায়ে জড়িয়েছি নীল শাড়ি। তুমি কি বলতে পারো? তুমি কি লক্ষ্য করো নি? তোমাকে তুমি বলে ডাকছি। এরপরও বুঝনি তুমি! কেনই বা এসব করছি আমি। শুধুই তোমার জন্য! তুমি একটা আস্ত বোকা। মেয়েরা কি সব কিছু খুলে বলে? এগুলো বুঝে নিতে হয়। - আমি বুঝতে পারি নি। তোমাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। - ধরো। না হলে তো আবার অভিমান করবে। চিঠিটির প্রতিটি লাইনে নয় বরং বাস্তবে মনটা স্পন্দিত হচ্ছিল। অপরাজিতা ও আমার ভালবাসার নতুন সীমাহীন প্রান্তরে। - কয়েকদিন পরের কথা - ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ চলবে.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now