বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
১
.
বিছানায় শুয়ে আছে রাব্বি। সকাল বেলা ঘুমানোর মজাটা হাতছাড়া করতে চায় না।নাইম এসে রাব্বিকে ডাকছে। রাব্বি ঘুম জড়ানো কন্ঠে বলল
-কিরে কি হয়েছে?
-তোর মোবাইল দে।
-শেষ? প্রেমিকার সাথে কথা বলে সব শেষ করেছিস?
-আমার মোবাইলে এখনও অনেক টাকা আছে। ফোন ধরছে না তাই চাচ্ছি। ইচ্ছে হলে দে। নাহলে লাগবে না।
-তুই আমার ফোন নিবি আমার কাছে জিজ্ঞেস করার কি দরকার? টেবিলের উপর থেকে নিতে পারিস না?
-আরে তোর মোবাইল লক করা। নাহলে জিজ্ঞেস করতাম নাকি?
-তুই তো আমার সব জানিস। মোবাইলের লক।জানিস না?
-লক তো নিয়মিত বদলাস।
-আচ্ছা। ধর।
.
রাব্বি আর নাইম খুব ভাল বন্ধু। স্কুল জিবনের বন্ধু এখনও আছে। দুইজন মেসে এক রুমেই থাকে।
.
মোবাইল নিয়ে অনেক সময় চেষ্টা করা পরেও ফোন ধরলো না। নাইম মনে করেছিল রাগ করে ফোন ধরে নি। কিন্তু পরে দেখলো এমনি ফোন ধরে নি।
.
ফোন না ধরার কারনে ফোনটা টেবিলের উপরে রেখে দিল।নাইমের ফোন রাখা দেখে রাব্বি বলল
-কিরে কি হল?
-ফোন ধরলো না। শুধু শুধু সকাল বেলা ঘুম থেকে উঠলাম।
-প্রেমতো মাত্র শুরু সকালের ঘুম নষ্ট করেছে। সামনে আরো কত কি?
-সকাল বেলা ঘুম থেকে জাগা কত ভাল সেটা কি জানিস?
-এই বুদ্ধি কে দিল রে? তোর সোনা? যা ঘুমা গিয়ে।
-ঘুমাতেই যাবো। ওর পরিবার জানে তোদের প্রেমের কথা?
-জানে মনে হয়।
-জানিয়ে প্রেম করাই ভাল।
.
২
.
নাস্তা খেয়ে রুম থেকে বের হবে। এমন সময়ে রাব্বির ফোন বেজে উঠলো। রাব্বি ফোন ধরে বলল
-হ্যালো।
-কে?
-আপনি কে? অনেক বার মিসডকল দিয়েছেন এই নাম্বার থেকে?
-কি বলছেন? আমি এই নাম্বারে মিসডকল দিতে যাবো কেন?মাথা ঠিক আছে?
-আচ্ছা আপনি কে বলুন তো?
-আমার ঠিকানা জেনে আপনি কি করবেন বলুন তো?
-এমনি বলছি।
-আমি রাব্বি।
-কোন রাব্বি?
-আপনি কয়টা রাব্বিকে চিনেন?
-আমি এক রাব্বিকে চিনি যেই রাব্বি নাইমের বন্ধু।
-আমি সেই রাব্বি।
-ও। রাব্বি ভাইয়া আমি নিশি।নাইমের কাছে আপনার কথা শুনেছি।
-ও। তুমি? সকালে নাইম আমার ফোন থেকে ফোন দিয়েছিলো।
-তখন ফোন ধরতে পারি নি।
-রাগারাগি হয়েছিল নাকি?
-নাহ।তেমন কিছু না। সকালে ঘুমিয়ে ছিলাম।
-ও।আচ্ছা পরে কথা বলবো।
.
ফোন কেটে দিয়ে রাব্বি হাসলো। আর ভাবলো "প্রেমিককে সকাল সকাল উঠতে বলে নিজে ঠিকই ঘুমায়।আর প্রেমিককে উঠতে তাড়া দেয়।"?
.
৩
.
নাইম ফোন রেখে চলে গিয়েছে। আর কোথায় গিয়েছে সেটা রাব্বি ভালই জানে। মনে হয় নিশির সাথে দেখা করতে গেছে। নিশির সাথে দেখা করতে গেলে তো নাইমের কিছু মনে থাকে না।
.
একটু পরেই রাব্বির ফোন বাজলো।ফোনে দেখলো নিশির ফোন।রাব্বি ফোন ধরে বলল
-হ্যালো নিশি।নাইম কি তোমার সাথে?
-না।নিশি ফোন রেখে গিয়েছে। আর আমি নিশির ভাইয়া।
-ও। আমি ভাবছিলাম নিশি।
-নাইম কে? আর তুমি নাইমের কি হও?
রাব্বি নাইম আর নিশির সম্পর্কে সব বলল।কারন সবাই তো জানেই। সবকিছু শুনে নিশির ভাই ফোন কেটে দিল।
.
রাতে নাইম ফোনে কথা বলার পরে চুপ করে বসে পরলো। রাব্বি নাইমকে জিজ্ঞেস করলো।
-কিরে কার ফোন?
-নিশির।
-তাহলে চুপ করে গেলি কেন? কি হয়েছে?
-নিশি মনে হয় আমার সাথে রিলেশন রাখবে না।
-কেন?
-তোর কাছে সকালে নিশির ভাই ফোন করেছিল?
-হ্যা।
-কি বলেছিস?
-ওর ভাই যা জিজ্ঞেস করলো তাই বলেছি।
-কেন বলতে গেলি? এখন ওর ভাই ওকে নাকি অনেক কিছু বলেছে। পড়ালেখা বন্ধ করে দিবে।
-চিৎকার করিস কেন?আমি কি জানতাম এত কিছু হবে?
-ভালই করেছিস!!!
.
৪
.
সকালে রাব্বি নাইমকে মোবাইলে কথা বলা দেখে বুঝলো নিশির সাথে কথা বলছে। কথা বলা শেষ হলে রাব্বি বলল
-কিরে আবার প্রেম জোড়া লাগছে?
-হ্যা। তবে একটা শর্ত দিয়েছে।
-কি শর্ত?
-তোর সাথে যেন আমি না থাকি। তোর সাথে যেন বন্ধুত্ত না রাখি।
-ও।এই কথা। এটা কোন বেপার হল!! আমি আজকে একটা নতুন রুম খুজে সেখানে চলে যাবো।তবুও তোর প্রেম টিকে থাক।
-তোকে কোথাও যেতে হবে না। নিশি তো আর এখানে আসবে না।আর জানবেও না আমি তোর সাথে আছি।
-ভাল বুদ্ধি তো এটাই কর।
.
৫
.
রাব্বি আর নাইম কলেজে এসেছে। আজকে কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে। অনেকেই এসেছে। রাব্বি আর নাইম ঘুরছে। রাব্বি নাইমকে ডাক দিয়ে বলল
-ওই দেখ নিশি।
-কোই?
-সামনে। এখন আমি কি করি?
-আমার সাথে আয়।নিশি তো তোকে দেখে নি।তাই জানবে না তুই রাব্বি।তোকে অন্য নামে চিনাবো।
.
নাইম নিশির কাছ গিয়ে বলল
-আরে নিশি তুমি এখানে?
-হ্যা।ঘুরতে এসেছি। এটা কে?
-আমার রুমমেট।
-আর রাব্বি কোথায়?
-রাব্বির সাথে তো এখন থাকি না।
-খুব ভাল করেছ।ওই রকম ছেলের সাথে না থাকাই ভাল।
.
একজন পাশ থেকে ডাক দিয়ে বলল
-কিরে রাব্বি আর নাইম এইদিকে আয়।
.
নিশি শুনেই রেগে গেল।নাইমকে বলল
-কি বেপার? তুমি তো বলেছিলে রাব্বির' সাথে থাকো না।ওর সাথে বন্ধুত্ত নেই।তাহলে?
-এতদিনের বন্ধুত্ত কিভাবে ভুলি বলো?
-আজকে তোমাকে একটা জিনিস বেছে নিতে হবে।বলো তুমি প্রেমিকা চাও নাকি বন্ধু চাও?
-আমি বন্ধু চাই।
.
রাব্বি নাইমকে বলল
-তুই প্রেমিকাই বেছে নে।আমি আজ থেকে আর তোর বন্ধু থাকবো না।
-চলে যাচ্ছিস কেন? দাড়া। আমি বন্ধুকে চাই।
.
নিশি নাইমকে বলল
-তাহলে বন্ধু নিয়েই থাকো।আমি গেলাম।
-দাড়া।তোকে কি আমি আটকে রাখবো নাকি? তোর মত প্রেমিকা না থাকলে আমার কিছু না। কারন তুই নিশি একবার গেলে আরেকটাকে পাবো।কিন্তু এইএকম বন্ধু হাজার টা হলেও পাবো না।
-তোমার কাছে বন্ধুই বড়?
-হ্যা। কারন যখন আমি কোন বিপদে পরেছি। তখন কেউ পাশে না থাকলে বন্ধু পাশে থেকেছে। প্রেমিকা চলে যেতে পারে কিন্তু বন্ধু কোনদিন যায় না।আর ও শুধু আমার বন্ধু না।আমার ভাই।
.
রাব্বি নাইমের কথা শুনে কখন চোখ দিয়ে পানি বের করে ফেলেছে বুঝতেই পারে নি।
.
৬
.
রাতে রাস্তা লাইট জলছে। রাস্তায় তেমন লোকজন নেই। দুইটা ছেলে হেটে যাচ্ছে। দুইজনের হাতে দুইটা জলন্ত সিগারেট। আর তারা হল রাব্বি আর নাইম। রাব্বি বলল
-তুই তো ছেঁকা খেয়েছিস। দুইজন গান গাই।
-আচ্ছা শুরু কর।
.
দুইজন গান গাচ্ছে "ওই প্রেমিকা গেছিস কিনা ভুইল্লা আমারে। আমি এখন হাইটা বেড়াই পাবনা শহরে"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now