বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-----------------
বয়ঃসন্ধিক্ষণের প্রেম গুলো বড়-ই উদ্ভট ৷ এ সময়ের প্রেমে পড়া অধিকাংশ কিশোর-কিশোরী গুলো বাস্তবতা বুঝে না ৷ স্বপ্নকে তারা বাস্তব বলে মনে করে ৷ কিন্তু তারা কখনো বুঝতে চায় না যে, স্বপ্ন ও বাস্তবতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ ৷ পরিশ্রম ছাড়া এদের লক্ষ্য কখনো এক করা যায় না ৷ এদের অধিকাংশ-ই আবেগ নামক রঙ্গিন চশমা পড়ে জগৎকে বড়-ই রঙ্গিন মনে করে ! আসলে তা মতে ও নয় ; কারণ বাস্তবতা বড়-ই নিষ্ঠুর ও ধ্রুব ! প্রেয়সীর কানে কানে যখন তার স্বপ্ন-পুরুষ আবেগতাড়িত কথা বলে, প্রেয়সী তাকেই বাস্তব বলে মনে করে ৷ প্রেয়সীর এরূপ বিশ্বাস দেখে, সেই স্বপ্ন-পুরুষ ও তার কথাগুলোকে এতটা সহজসিদ্ধ বলে ভাবতে শুরু করে ৷ কিন্তু তা তো আর হবার নয় ! কেননা, অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যর্থ হয় ৷ আমি অনির্বাণ মনে করি, যখন তোমার সময়কে কাজে লাগানোর কথা, পরিশ্রম করার কথা.... তখন তুমি ফুর্তি করেছিলে ৷ অথচ, আজ সময় যখন তোমার কাছে তোমার কৃতকর্মের ফল নিয়ে উপস্থিত ৷ তখন তুমি বলো যে, "কেন এমন হলো ?" "কেন নবনিতা আমার সাথেই এরকম করল ?".....
অথচ, তুমি একটি বার ও ভাবলে না যে, আজ এ পরিণতির জন্য শুধু তুমি-ই দায়ী ! হ্যাঁ, তুমিই দায়ী ৷কেননা, এই তুমি-ই সেই মায়াবতীকে একদিন স্বপ্ন দেখিয়েছিলে, তুমি বিসিএস ক্যাডার হবে... তুমি ডাক্তার/ইঞ্জিনিয়ার হয়ে তাকে বিয়ে করবে.... ৷অথচ সব-ই এক সময় ব্যর্থ হয়েছে ৷ তুমি ও ব্যর্থ হয়েছ ৷ তোমার সেই প্রেয়সী ও চলে গিয়েছে ৷ কেননা, তুমি যে ব্যর্থতাকেই ভালোবাসো ! তুমি তো সেই স্বপ্ন পূরণের জন্য কখনো চেষ্টা ও করো নি ; পরিশ্রম তো দূরের কথা ! তবে একটা বাস্তব সত্য কথা জানো কী যুবক ?
এ কিছুই নয় তোমার জন্য ! তুমি ঠিক-ই বাঁচবে, তুমি ঠিক-ই হাসবে একদিন !
কিন্তু বাঁচতে দিলে না সেই মায়াবতীকে, মিথ্যে স্বপ্নের বেড়াজালে তাকে তাঁর জীবনকে ও উপভোগ করতে দিলে না ! তুমি ব্যর্থ..... তুমি এক ব্যর্থ যুবক আজ !
----------------------
উপরের ঘটনাটি বর্তমানকার আবেগ নামক রঙ্গিন চশমা পরিহিত কিছু তরুণ-তরুণীর জীবন-চিত্র মাত্র ! যারা এ রঙ্গিন চশমা এখনো পড়ে জীবনকে এতটাই সহজ মনে করছ..... জেনে রেখো, আমি অনির্বাণ বলছি, জীবন এত সহজ নয় খোকা ! হয়ত তুমি ব্যর্থ হতে হতে জীবনে একদিন প্রতিষ্ঠা লাভ করবে বটে, কিন্তু বেঁচে রবে জীবনে এক জীবন যুদ্ধে জয়ী পরাজিত সৈনিক এর ন্যায়-ই ! তাই, এখন শুধু জীবনকে স্বপ্ন দেখে দেখেই পার করে দিও না আমার সাথীরা ! এখন তোমার সময়সমরে যাওয়ার ! তাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করো, পরিশ্রম করো.... শুধু পরিশ্রম নয়, কঠোর পরিশ্রম করো ! আসলে, তারপরে ও কাউকে পাওয়া/না পাওয়া তো ভাগ্যের ব্যাপার..... কিন্তু তাকে চাও এতটা, যেন স্রষ্টা ও তাকে তোমার করে দিতে বাধ্য হয় ! পরিশেষে আজ লেখক মেহেদি হাসান এর কথা গুলো বড়-ই মনে পড়ে !
" তরবারি স্পর্শ করার সাহস আমার
হবে না... কেননা, হাতের মুঠোয় মৃত্যু নিয়ে
সমরে নামা এক অগ্নি ঝরা সৈনিকের
তরবারি এটি....
-ভালবাসার মোহ আমাদেরকে অন্ধ
করেছে, তাই সমরকে কোন রূপেই গ্রহন
করতে আমরা উদগ্রীব নই..... ৷"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now