বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রবাসী এক ভাইয়ের একটি চিঠি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X প্রবাসী এক ভাইয়ের একটি চিঠি...... প্রানের দোস্ত,,,,,, কেমন আছিস...? নিঃচয় ভালো আছিস...! হয়ত ভাববি বিদেশের মাটিতে পা রেখে ভুলেই গেছি...! বড়লোক হলে মানুষ আর পিছনের বন্ধুদের মনে রাখে না.. নারে দোস্ত তোদের কি ভোলা যায়....! সেই সবুজের মাঠে এক সাথে খেলা করা..। কাঁঠাল, কলা চুরি করে খাওয়া, সত্যি খুব মিস করি রে দোস্ত.... ভাবছিস তাহলে এতদিনে কেন একটু খোজ নিলাম না....? স্বাভাবিক,,, আমার কথা বল্লে তোর বিশ্বাস হবে কিনা জানিনা,,, দোস্ত আমরা যারা এখানে থাকি সেই ভোর ৪টার সময় ডিউটি তে যেতে হয়,,, সকালে কোনরকম শুকনো রুটি আর পানি ছাড়া আর কিছু খেতে দেয়না... যে আমি সকালে গরম ভাত না দিলে খেতাম না সেই আমার শক্ত রুটি চাঁবাতে হয়..! আমাদের কাজ কি জানিস.... বিল্ডিং কন্সট্রাকশনে বড় বড় রড তোলা,,,, কি যে কষ্ট হয় দোস্ত কাউকে বলতে পারব না....! দেশে আর কতটুকু গরম... এখানকার তাপমাত্রা ৫০-৫৫ ডিগ্রী সেঃ সিঃ থাকেই...! সারাদিন রোদের ভিতর পাইপ রড সারাই করা....! শালার ক্যারালা, আর ইন্ডিয়ারা সব সুবিধা ভোগ করে.... দোস্ত এখানে বাঞালি দের একটুও দাম দেয় না....! দুপুরে খাবার মুটামুটি ভালোই দেয় কিন্তু আমি খেতে পারিনা রে বাপ.... মায়ের হাতের খাবার খেয়ে অভ্যস্ত... আজ খুব কষ্ট হয় মার জন্য এই বিদেশ যাওয়া নিয়ে মাকে কত কষ্ট দিয়েছি.... প্রচন্ড রোদে আমার শরীর পুড়ে কালো হয়ে গেছে... এত খাটুনি তবুও মন পড়ে থাকে দেশে...... রুমে ফিরতে ফিরতে রাত ১১টা ১১:৩০ টা বেজে যায়...। এসে আবার রান্না করা লাগে.... তুই বল এই প্ররিশ্রম করে আর কি মন চাই কারও সাথে যোগাযোগ করতে...? কখোন যে ঘুম আসে জানিনা,.. শুধু চোখ মেলালেই দেখি ডিউটির টাইম হয়ে গেছে.... আর পারিনারে... মাঝে মাঝে ভাবি দেশে চলে আসব...কিন্তু কি করে যে আসি... বাবার আবাদি জমি বিক্রি করে এসেছি, এখোন যদি সেই টাকাটাও না আনতে পারি মুখ দেখাতে পারবনা কাওকে... । তোদের কথা খুব মনে রে... তোরা অনেক ভালো আছিস বাপ...! আমি জানি তোদের হাত খরচের টাকা থাকেনা তবুও অনেক ভালো আছিস,,, আসার সময় বলেছিলাম পৌছে তোরে একটা ক্যামেরা ভিডিও ফোন পাঠিয়ে দেব.... মাফ করিস দোস্ত পাঠাতে পারিনি.. তুই হয়ত জানিস না দেশে ফোন দেব বলে ফরিদপুরের এক ভাইয়ের কাছে টাকা ধার নিতে হয়েছে... তুই আমার অনেক কাঁছের বন্ধু রে তাই এই দুঃখের কথা তোর জানালাম... ভুলেও আমারদের বাসাই এসব কথা বলিস না... সবাই জানে আমি অনেক ভালো আছি... ভালো কাজ পেয়েছি...। এসির মাঝে সারাদিন থাকি...। দোস্ত আমার মা শুনলে খুব কষ্ট পাবে.. যে ছেলে সারাদিন বাড়ির একটা টুকরাও কাঁটত না আজ তার মন মন রড কাঁধে তুলতে হয়... পরিশেষে তোরা ভালো থাকিস...। চোখের জল দোস্ত চিঠিতে পড়ে গেল... ভুল বুঝিস না... আমার জন্য দোয়া করিস... ইতি তোর হতচ্ছাড়া বন্ধু


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৭ জন


এ জাতীয় গল্প

→ প্রবাসী এক ভাইয়ের একটি চিঠি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now