বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রবাস বন্ধু-১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজা মোল্লা গ্রামে । বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম । অধ্যক্ষ জিরার জাতে ফরাসি । কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন,এর নাম আবদুর রহমান । আপনার সব কাজ করে দেবে_জুতো বুরুশ থেকে খুনখারাবি । অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকলের কাজের কাজি । জিরার সায়েব কাজের লোক,অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান । কাবুলে এরই নাম কাজ । ও রভোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন । কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি । তার একটি আবদুর রহমান । পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম ছ ফুট চার ইঞ্চি । উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই । দুখানা হাত হাটু পর্যন্ত নেমে এসেছে আঙুল গুলো দু কাদি মর্তমান কলা হয়ে ঝুলছে । পা দুখানা ডিঙি নৌকার সাইজ । কাধ দেখে মনে হলো,আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমীর আব্দুর রহমান হত তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত ।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪৯৬ জন


এ জাতীয় গল্প

→ প্রবাস বন্ধু-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now