বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রাচীন সেই বাড়িটি-০১

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md.Mizanur Rahman (০ পয়েন্ট)

X আমার বন্ধুসেপু। খুব অন্তরং বন্ধুআমার, ছোটবেলা থেকেই আমার সব খেলা,আনন্দ আর বিপদের সংগী ও। আমার গল্পটা ওকে নিয়ে। এত ঘনিষ্ঠতা থাকার পরও সেপুর বাসায় আমি সাধারণত যেতে চাইতাম না। আমরা দুজনই রাজশাহীর বাসিন্দা,বড় হয়েছি এখানেই। রাজশাহীর রাজারহাতা এলাকার সবচেয়ে প্রাচীন বাসাগুলর একটার থাকতো সেপুরা। কম করে হলেও ১০০ বছর বয়স ছিলো ওর বাসার। দোতলা বাড়ি, তার মধ্যে দ্বিতীয় তলায় থাকতো সেপুর পরিবার-বাবা,মা,ভাই আর বোন। একতলায় ছিলো দুটো রুম। তার মধ্যে একটা রুম ছাত্রদের ভাড়া দেয়ার জন্য। তবে সবসময় ছাত্ররা থাকতো না,ছুটি পেলে চলে যেতো নিজ নিজ পরিবারের কাছে। তখন রুমটা খালি পরে থাকতো। দ্বিতীয় রুমটায় থাকতো সেপু একা। এ রুমের পাশেই ছিল বাথরুম। বাথরুমের ওপর দিয়ে চলে গেছে সিঁড়ি। সিঁড়িটা কেমন যেন,রাতের বেলা দেখলেই গা ছমছম করে। সেপুর একটা বাজে অভ্যাস ছিলো,খুব রাত জেগতোও। গানপাগল ছেলে,রাত জেগে কম্পিউটারে গান শুনতো। তেমনি এক রাতের ঘটনা। সে রাতেও গানের তালে মৃদু তাল ঠুকছিলো সেপু, তখন হঠাৎ ওর কানে একটা শব্দ এলো। শব্দটা শুনবার সাথে সাথে চোখ খুলে গেলো ওর। কেমন অদ্ভুত একটা শব্দ। যেন ধুপ ধুপ করে কেউ পা ফেলতে ফেলতে হঠাৎ করে থেমে গেছে। সেপু সোজা হয়ে বসে কম্পিউটারের গানটা বন্ধ করেদিল। ও নিশ্চিত ছিল যে শব্দটা কম্পিউটার থেকে আশেনি। ও ঘড়ি দেখলো। রাত প্রায় ২টার মতো বাজে। ওর মন ধুকপুকের শব্দ বেড়ে গেলো। শব্দটা কী ও আসলেই শুনেছে? কোত্থেকে এলো শব্দটা? ও উঠে পাশের ঘরে গেলো। কিন্তু এখানে তো কেউ নেই। ওর মনে পড়লো যে বাসার প্রধান দরজাও বন্ধ, ও নিজের হাতেই বন্ধ করেছে। তাহলে শব্দ হলো কোথা থেকে? ওর মনের ভুল হয়েছে হয়তো। এতো রাতে ঘুম ঘুম আলস্যের মাঝে ভুল শুনতে পাওয়াটা বিচিত্র কিছু নয়। এসব বলে নিজেকে মনে মনে বোঝাতে বোঝাতে সেপু নিজের ঘুরে ফিরে এলো। *ঘরে ঢোকার সাথে সাথেই আবার শব্দটা শুন্তে পেলো ও। হ্যা। এবার ভুল হবার কোনো উপায় নেই। ভারি ভারি পা ফেলার শব্দ আসছে,যেন কেউ সিঁড়ি দিয়ে বার বার উঠছে আর নামছে। সেইসাথে জোরে মাটিতে কোনোকিছু ঘষে নিয়ে যাবার শব্দ। যেন কেউ আসবাবপত্র সরানোর চেষ্টা করছে। (চলবে)...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ প্রাচীন সেই বাড়িটি-০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now