বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পৃথিবীতে কোন পেশা সেফ

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X লেখকঃ মিম কত কল্পনাইতো মনে সারাখন খেলা করে কিন্তু সবথেকে বেশি যেটা খেলে সেটা হচ্ছে বড় হয়ে আমি কি হব? আজ আবার একটু ভাবনা হল কি হওয়া যায়! ডাক্তার হওয়াতো আমার ছোটবেলা থেকেই ইচ্ছা। কিন্তু ভয় একটাই যদি ভালো করে অপারেশন না করতে পারি আর রোগীর কিছু হয়ে যায় তবে তো আমার রক্ষে নেই। সুতরাং ডাক্তার বাদ। আচ্ছা ইঞ্জিনিয়ার হলে কেমন হয়। ওরে বাবা না!!এটা হলে যদি আমি কোনো বিল্ডিংএর ডিজাইন করি আর বিল্ডিংটার যদি কোনো সমস্যা হয় তবে তো আমার বড় বিপদ। দূর্ঘটনার কথাতো আর বলা যায় না। আচ্ছা আমি তবে উকিলই হব। কিন্তু এটাতেওতো সমস্যা। উকিল হলে কোনো বড় সন্ত্রাসীর বিরুদ্ধে কেসে লড়লে যদি আবার আমাকেই মৃত্যুর সাথে লড়তে হয়। না বাবা জীবনের ঝুকি নিয়ে কাজ মোটেই করব না। আচ্ছা তবে সাংবাদিকতা কি ভালো পেশা? না না সেটাতো আরো রিক্সলি। কোনো বোমাবাজির মধ্যে গেলাম খবর সংগ্রহ করতে আমিই অতীত খবর হয়ে গেলাম। দরকার নেই এই পেশার। তবে কি পাইলট হলে ভালো হত? না বাবা। এটাতো জীবন মৃত্যুর খেলা । মানুষ মরে গেলে আকাশে চলে যায় তারার দেশে। আর পাইলটরা জিবীত থেকেই আকাশে। কি ডেনজারাস ব্যাপার! একবার গেলে বেচে ফেরার আশা করা যাবে না। এরকম পেশারতো আমার কোনো দরকারই নেই। আর পুলিশ,আরমি, বিডিয়ারের তো কোনো প্রশ্নই উঠে না। যুদ্ধে গিয়ে একটা বুলেটেই কেচ্ছা খালাস হয়ে যাবে। ধূর ছাই এই এত বড় পৃথিবীতে কি কোনো সেফ পেশা নাই??????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ পৃথিবীতে কোন পেশা সেফ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now