বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পৃথিবীর ভৌতিক ও রহস্যময় ঘটনা

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সেজান(guest) (০ পয়েন্ট)

X ৩.রহস্যময় গ্রাম : আজ বলবো এক রহস্যময় গ্রাম সম্পর্কে। যে গ্রাম থেকে গায়েব হয়ে গিয়েছিলো দুই হাজারের মতো গ্রামবাসী। ঘটনাটি ঘটে উওর পশ্চিম কানাডার ওজকনি হ্রদের পাশের গ্রামে যা এখন "village of death " নামে পরিচিত এ গ্রামের মানুষ আধুনিক প্রযুক্তি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলো। গ্রামে বাহিরের মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিলো। তাই বিশ্ববাসী এ গ্রাম সম্পর্কে তেমন কিছুই জানতে পারে নি। শোনা যায় এ গ্রামের মানুষরা ছিলো আদিম ও বর্বর। তাদের মাঝে ব্লেক ম্যাজিক, নরবলি প্রথার প্রচলন ছিলো ১৯৬০ সালে এক অদ্ভুদ ঘটনার কারনে ছোট্র গ্রামটি বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনিত হয়। জো লেবেল নামক এক সাংবাদিক সাহস করে প্রবেশ করে। তিনি অবাক হন এই দেখে গ্রামে কোন মানুষজন নেই, সমস্ত গ্রাম একেবারে খালি। তিনি অনেক গুলো বাড়ি ঘুরে দেখলেন। কিন্তু কোথাও কাউকে ফেলেন না। বিভিন্ন বাড়ির সদর দরজা খুলা দেখলেন,গ্রামবাসীরর প্রয়োজনীয় সব কিছুই গ্রামে আছে শুধু গ্রামের লোকজনই নেই। চুলায় রান্না বসানো অবস্থায় রয়েছে, কোথাও কাপড় বোনা হচ্ছিলো তাও কিছুটা বাকি আছে। দেখে মনে হচ্ছিলো কয়েক ঘন্টা আগেও গ্রামে লেকজন ছিলো। জো লেবেল আরো বেশী অবাক হন যখন তিনি গ্রামের কবরস্থানে গিয়ে উপস্থিত হন। তিনি সবগুলো কবর খোদিত অবস্থায় পেলেন। এবং কোন কবরে লাশ ছিলো না। অবশেষে একজন পাওয়া গেলো সে ছিলো এ প্রাচীন রহস্যময় গ্রামের গ্রোত্রপ্রধানের কবর। শুধু মাত্র ঐ কবরটি অক্ষত ছিলো। অনেকে মনে করেন কোন কারনে গ্রামবাসী পালিয়ে যায়। কিন্তু তাদের পালিয়ে যাওয়ার কোন যুক্তিসংঙ্গত কোন কারণ পাওয়া যায় নি। গ্রামবাসী পালিয়ে গেলোও কেন সব কিছু ছেড়ে শুধু মাত্র মৃতদেহ নিয়ে পালিয়ে গেলো?? পৃথিবীর বাঘা বাঘা সাইন্টিষ্টরা আর আরকিউলজিষ্টরা ছুটে যান ঐ গ্রামে রহস্য সমাধানের জন্য। তারা ঐ রহস্যময় গ্রামের পুরাতন পুঁথির কিছু অবশিষ্ট অংশ খুঁজে পান। কিন্তু কেউ ঐ গ্রামের মানুষদের ভাষা জানতো না। যে কারনে রহস্যময় গ্রামটাতে ঠিক কি হয়ছিলো তা আর জানা সম্ভব হয় নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩১ জন


এ জাতীয় গল্প

→ পৃথিবীর ভৌতিক ও রহস্যময় ঘটনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now