বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পটি আমার এক আপুর মুখে শোনা।তার ভাষায় গল্পটি হলো -আমরা যখন রাজশাহী মহিলা কলেজে ভর্তি হলাম তখনকার কথা।যেহেতু আমরা নতুন তাই আমাদের বুদ্ধিও কম ছিল।আমাদের সিনিয়র আপুরা আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিত।তো একদিন একটা আপু এসে আমাদের বললো,"তোমরা কেউ কী কখনো পরীর নাচ দেখেছো?"আমরা বললাম না।তখন সেই আপী বললো"আজ রাত ১২টার সময় আমাদের ঘরে পরীরা এসে নাচ দেখাবে।তোমরা যদি দেখতে চাও আসতে পার।"তো আমরা সবাই পরীর নাচ দেখার জন্য রাত ১২টায় গেলাম।যেয়ে দেখি পুরো ঘর অন্ধকার।শুধু একটা মোমবাতি।আমরা যাওয়ার পর মোমবাতিটাও নিভিয়ে দিলো।আমাদের বসতে দিলো এবং সাথে কিছু খাবার ও দিলো।আমরা খাবার খাওয়ার পর আমাদের একটা বিশেষ জিনিস দেওয়া হলো।কি জিনিস আমরা তা দেখতে পাইনি।এটা আমাদের মুখ ও গলায় মাখতে বলা হলো।এটা না মাখলে নাকি পরি দেখা যায়না।আমরা মাখলাম।এরপর আপুরা আসছি বলে গেলো আর এলোনা।১ ঘণ্টা পর আলো জ্বলে উঠল।আমরা একে অপরের মুখ দেখেই বেহুশ হয়ে পড়লাম।সকালে হুশ হবার পর আমরা বুঝতে পেরেছি ঐ বিশেষ জিনিসটা ছিলো হাড়ির কালি ও তেলের মিশ্রণ যা আমরা সার মুখে মেখে কালি সেজেছিলাম।আমরা ভাবলাম এর একটা বদলা নেওয়া দরকার।আমার মাথায় একটা দারুন আইডিয়া আসলো।চলবে...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now