পরীক্ষা ও অন্যান্য
X
সাধারণত আমি সকাল ৭ টার আগেই ঘুম থেকে উঠি।কিন্তু আজ ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে নয়টা পার হয়ে গেছে। হঠাৎ করেই মনে হল আজ তো আমার পরীক্ষা দেওয়ার কথা! সকাল দশটার সময় পরীক্ষা শুরু হবে।পাঠক পাঠিকারা বোধহয় বুঝতে পারেননি কিসের পরীক্ষা। তাহলে খুলেই বলি।আমি হায়াত মোঃ ইমরান আরাফাত।ক্লাস নাইনে পড়ি।প্রাইভেট স্কুলের যত ধরনের প্যারা থাকা আবশ্যক তা সবই আমার স্কুল দেয়।তার মধ্যে অন্যতম চলছে। দেশের এই পরিস্থিতিতে প্রথম সেমিস্টার পরীক্ষা চলছে। স্যাররা whatsapp / messenger এ প্রশ্ন দিবে আর আমরা বাসায় পরীক্ষা দেব।ধুর!খালি প্যারা।তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ক্লাস টিচার কে messenger এ নক দিলাম, " স্যার, প্রশ্ন দেন।" স্যার দিল। প্রশ্ন দেখেই মাথা ঘুরে গেল! হায়ারোফ্লিফিক ও এর চাই সহজ। ধুর! পরীক্ষাই দিব না। তাই টিভি অন করলাম।অমনি, মার গলা, কিরে আজ না তোর পরীক্ষা! আমি বললাম, পরীক্ষা দেব না।
কথা শেষ হওয়ার আগেই ঝাঁটা আমার দিয়ে উড়ে আসলো। তাই, অবস্থা বেগতিক দেখে পরীক্ষা দিতে বসলাম। ধুর! ভাল্লাগেনা! ১ টা সৃজনশীল লেখা শেষ করলাম খুব কষ্টে। তখনি,বন্ধু রায়হানের ফোন..
-কি খবর? পরীক্ষা দিচ্ছিস?
-হুম
-mcq গুলা messsenger এ পাঠাস।
আমি পারবনা বলে কেটে দিলাম। ধুর!এমনিতেই পরীক্ষা দিতে ভালো লাগছে আবার mcq। ২ টা সৃজনশীল লেখার পর আর লিখতেই ইচ্ছা করছে না। তাই চুপচাপ বসে আছি। হঠাৎ দেখি ক্লাস টিচার ফোন দিচ্ছে। তখনই মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল। মুখে একটা কাপড় জড়িয়ে গলার স্বর মোটা করে ফোন ধরলাম।
আমিঃ হ্যালো,আসসালামু আলাইকুম। কে বলছেন?
স্যারঃ ওয়ালাইকুম সালাম। আমি তোমার সেলিম স্যার বলছি ।
আমিঃ কোন সেলিম স্যার? আমি তো কোনো সেলিম স্যার কে চিনিনা।
স্যারঃ তুমি আরাফাত নও?
আমিঃ নাহ,আমি আরাফাত হব কোন দুঃখে?
স্যারঃ তাহলে, কে আপনি?
আমিঃ সেটা জেনে আপনি কি করবেন?স্যারঃ স্যরি,রঙ নাম্বার।
বলে কেটে দিল। আমি তো হাসি আটকাতে পারছিনা।????বিনা মূল্যে বিনোদন পাওয়া গেল।
#পরীক্ষা ও অন্যান্য
©হায়াত মোঃ ইমরান আরাফাত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now