বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পরিদর্শক

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান The Black (০ পয়েন্ট)

X পরিদর্শন----------------------------------------- পরিদর্শক : আমাদের দেশের রাষ্ট্রপতি কে? ছাত্র : শেখ হাসিনা, স্যার। পরিদর্শক : আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে? ছাত্র : ইয়ে মানে প্রেসিডেন্ট স্যার, খালেদা জিয়া, স্যার। পরিদর্শক : তুমি ক্লাস এইটে উঠলে কীভাবে? আমি তোমার নাম কেটে দিবো। ছাত্র : আমারতো স্কুলের খাতায় নামই নাই, আফনি কাটবেন কি? পরিদর্শক : তার মানে? ছাত্র : আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ ট্যাকা দিমু, তুই ক্লাসে বইবি। . পরিদর্শক (খুব রেগে) : ছি! মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকরি খেয়ে ফেলবো। ক্লাস শিক্ষক : কাকে ভয় দেখান! আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার। মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেঠা অইবো, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইয়া থাকবি। . পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে) : আপনি হেড স্যার? প্রধান শিক্ষক : জ্বি, কোন সমস্যা? পরিদর্শক : আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান। প্রধান শিক্ষক : দেখুন আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি বেচা-কেনার দালালি করেন, কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন। আমারে কইলো ইন্সপেক্টার আইলে তার হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা দিয়া দিস! . পরিদর্শক : এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন। আসলে আমার মামা ইন্সপেক্টার, ঠিকাদারির কাজও করেন। টেন্ডার সাবমিট করতে সিটি কর্পোরেশনে গেছেন, আমাকে বলল তুই আমার হয়ে পরিদর্শন করে আয়!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ ছাত্র ও স্কুল পরিদর্শক
→ পরিদর্শক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now