বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পরিচয়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল-মামুন আলম আরজু (০ পয়েন্ট)

X "লেখা: অস্তিত্ব হীন মামুন" মা খুব দেরি হয়ে গেছে। আমি আসছি খেতে দাও, প্লিজ" উপরের ঘর থেকে আওয়াজ দিলো ঋকময়ী।"চলে আয়! খাবার দিয়ে দিয়েছি।" টেবিলে খাবারের থালা রাখল। "কিন্তু আজ এত তারা কিসের রে?"আরে মা! তুমি কি কিছুই মনে রাখতে পারোনা? আজ ওমেন্স ডে.....কলেজে একটা ইভেন্ট আছে।" সিড়ি দিয়ে ছুটতে ছুটিতে নেমে টেবিলে এসে বসলো ঋকময়ী।"কিসের ইভেন্ট? কি কি হবে?""আনেক কিছু! একজন সেলিব্রেটিও আসবেন..উনি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন।.....আর হ্যাঁ....আমরা সব মেয়েরা, আমাদের সুপ্ত ইচ্ছা শেয়ার করবো।""বা বেশ বেশ!""আচ্ছা মা! তোমার কোনো ইচ্ছে নেই?....সুপ্ত...যেটা তুমি কারও সাথে শেয়ার করতে পারনি...""খেয়ে কলেজ যা! মাথা খারাপ করিস না আমার!""বলো না মা.....বলো না........." খাওয়া ছেড়ে এসে মাকে জড়িয়ে ধরলো ঋকময়ী।"ছাড় আমাকে...বলছি...ছাড়""নাও ছেড়ে দিলাম। এবার বলো।"...................."আমার ইচ্ছে একটাই, এই ভাবেই খাবার বানিয়ে রেডি করে...তোর টিফিন প্যাক করে... তোর টাই-এর নট্ টা আর হাতের ঘড়িটা বেঁধে তোকে অফিস পাঠানো।" অনুপমা মেয়ের মাথায় হাত বোলালো।"কি বলছ মা?...তা হলে তুমি যে বলো তোর বিয়ে দিলেদায়িত্ব শেষ ...2nd ইয়ারেই বিয়ে দিয়ে দেবে....গয়না বানাচ্ছো....." মায়ের হাত ধরে নাড়া দিল ঋকময়ী।"ওটা? ওটাতো....এই বাড়ির বৌমার ইচ্ছে......ওটা একজন স্ত্রীর ইচ্ছে.....পরিবেশ, সমাজ সম্পর্কেচিন্তিত একজন মায়ের ইচ্ছে.....কিন্তু একজন নারী হিসেবে আমার সব থেকে বড় চাওয়া....তোর নামইতোর পরিচয় হোক....সারনেম নয়"।মায়ের গালে একটা হামি খেয়ে ঋকময়ী আবার উপরে যাচ্ছিল।"কি রে? যাবি না কলেজ?""না মা! আজকের ওমেন্স ডের ইভেন্ট সাক্সেসফুল্লি কমপ্লিটেড।...আমার সেরা সেলিব্রেটির থেকে তার অভিজ্ঞতা জানা হয়েগেছে"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ আন্তরিকতার পরিচয়
→ নেপোলিয়ান বোর্নাপাটের পরিচয়
→ প্রকৃত মুসলমানের পরিচয়
→ প্রকৃত মুসলমানের পরিচয়
→ কুরআন মাজিদের পরিচয়।
→ (My real পরিচয়)
→ ☕ক্যাঙারুর পরিচয়☕
→ মুসলমানের পরিচয়
→ জিজেতে আমার পরিচয়
→ মেঘ-বৃষ্টিতে আল্লাহর পরিচয়
→ মানুষের আকৃতিতে আল্লাহর পরিচয়
→ কোরআনে আল্লাহর পরিচয়
→ আমার মাঝে আল্লাহর পরিচয়
→ আল কুরআনের আলোকে হযরত ঈসা (আ:) এর পরিচয়
→ বুদ্ধির পরিচয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now