বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পরিবর্তনীয় বালক

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X এক ভদ্রলোক তার ২৫ বছর বয়সের ছেলেকে নিয়ে ট্রেনে করে বাসায় ফিরছিলেন। ছেলেটা ট্রেনের জানলা দিয়ে আশপাশের প্রকৃতি দেখছে। ছেলেঃ বাবা কি সুন্দর দেখ! ট্রেনের বাইরের গাছগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। বাবাঃহ্যাঁ বাবা। খুব সুন্দর। কিছুক্ষণ পর ছেলেঃ বাবা দেখ কি সুন্দর পুকুর ! পুকুরের কাছে ঐ গুলো কি পাখি বাবা? বাবাঃ ও গুলো মাছরাঙ্গা পাখি। ট্রেনে তাদের পাশের সিটে এক ভদ্রলোক বসেছিলেন। তিনি অনেকক্ষণ ধরেই বাবা ছেলের কথোপকথন শুনছিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে এই ২৫ বছরের ছেলেটা কি করে শিশুদের মত আচরণ করছে। সামান্য কিছুতেই আনন্দে ফেটে পড়ছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি পড়া শুরু করল । বৃষ্টির কিছু ফোঁটা এসে ছেলেটির হাতের ওপর পড়ল। ছেলেঃ বাবা দেখ বাইরে বৃষ্টি হচ্ছে! বৃষ্টির ফোঁটা আমার হতের উপর পড়েছে। এমন সময় সেই লোকটি চুপ করে থাকতে পারল না। লোকটি ছেলেটির বাবাকে জিজ্ঞেস করলেন- লোকটিঃ "আপনার ছেলে বয়স হিসেবে যথেষ্ট অপরিণত। ওকে কোন ভাল ডাক্তারের কাছে কেন নিয়ে যান না? ডাক্তারের পরামর্শে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে।" বাবাঃ আমি ওকে হাসপাতাল থেকেই বাসায় নিয়ে যাচ্ছি। সে এখন পুরোপুরি সুস্থ। ওর চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথম বার চোখে দেখতে পাচ্ছে। এমন সময় আবেগে তার চোখ বেয়ে আনন্দের কান্না গড়িয়ে পড়ল। ---------(গল্পটি থেকে শিক্ষা)----------- কাউকে বোঝার জন্য এক মুহুর্ত যথেষ্ট নয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৭ জন


এ জাতীয় গল্প

→ পরিবর্তনীয় বালক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now