বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#পরী
Writer : #Oishik Protim Adhikary
#Part 1
অফিস করে বাসায় ফিরছি । আজ বড় ক্লান্ত লাগছে । বসের সাথে মিটিং এ গিয়েছিলাম । বসের ডান হাত থাকলে যা হয় আর কী । আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে মনে হয় একটু পর বৃষ্টি হবে । ঝিরঝির করে হালকা হালকা পানি গায়ে লাগছে খুব ভালো অনুভূতি হচ্ছে । বাসায় পৌঁছাতেই মা দরজা খুলল ,,,,,,
মা :- কিরে প্রতিম আজকে আসতে এতো দেরি করলি ?
আমি :- এই বসের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ গিয়েছিলাম ।
মা :- আচ্ছা যা ফ্রেশ হয়ে আয় ,, খাবি সকাল থেকে কিছু খাসনি ।
আমি :- ওকে ফ্রেশ হয়ে আসছি খাবার বারো ।
এই বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে । খাবার খেয়ে শুয়ে পরলাম । খুব ভালো ঘুম হলো রাতে এখন অফিসে যাচ্ছি । অফিস এ পৌঁছে আমার কেবিনে বসে ল্যাপটপে কাজ করতে বসলাম । এর মধ্যে পিয়ন এসে বলল ,,,,,,
পিয়ন :- স্যার বস আপনাকে ডাকছে ।
আমি :- আচ্ছা বসকে বলুন আমি আসছি ।
এই বলে চেয়ার থেকে উঠে বসের রুমে গেলাম ,,,
আমি :- আসতে পারি স্যার ?
বস : হুম দাঁড়িয়ে কেন আছো , বসো ।
আমি বসলে ,
স্যার আমার হাতে একটি লেটার দিলেন।
বস :- প্রতিম আমি তোমার কাজে অনেক মুগ্ধ হয়েছি । তোমার জন্য আমাদের কম্পানি অনেক এগিয়ে গেছে , এটা তোমার প্রোমোশন এর লেটার ।
আমি :- ধন্যবাদ স্যার ,,, আমি এখন আসি ।
প্রোমোশন এর জন্য অফিসের সবাইকে ট্রিট দিলাম । অফিস এ ছোট একটা পার্টি থাকায় আজো দেরি করে ফিরি ।
খেয়ে শুয়ে পরলাম । সকাল হলো রোজকার মতন আজো অফিসে যাচ্ছি । ফিরেছি এমন সময় গাড়ির সামনে কি জেন দেখতে পেলাম, আর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আ্য গাড়ি গিয়ে ধাক্কা খায় একটা বড় গাছের সাথে ।
মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছি । উঠে দাঁড়াবার ক্ষমতা নেই । কপাল কেটে যায় রক্ত বের হচ্ছে । আমি জ্ঞান হারালাম আর কিছু মনে নেই ।
নিজেকে একটি হাসপাতালের বেডে আবিষ্কার করলাম । গায়ে প্রচন্ড ব্যথা ।
উঠার চেষ্টা করলে নার্স এসে থামিয়ে বলল ,,
নার্স :- এখন এত উত্তেজিত হবেন না । আপনি বিশ্রাম নিন ।
এর মধ্যে মা এসে কান্না শুরু করে বললো ,,,,,,,,,,
মা :- বাবা কাল কী হয়েছে ?,,,, কী করে হলো এসব ?
আমি মাকে খুলে বললাম সব কিছু ।
অফিসের সবাই আমাকে দেখতে এলো । অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়ে নিলাম ।
আজ ৯ দিন পর রিলিজ করলো হাসপাতাল থেকে । আগের চেয়ে অনেক সুস্থ বোধ করি কিন্তু মাথা ব্যাথা হয় মাঝে মাঝে । ডাক্তার বলেছে মাথায় অনেক গভীর চোট লেগেছে । একদিন ঠিক করলাম যে একটু হাঁটাহাঁটি করে আসবো । রাতের বেলা বের হয়ে ছোট জঙ্গলের কাছের পার্কে গিয়ে বসে আছি । এমন সময় ঝোপের আড়ালে কি যেন আমাকে দেখছে ।
কিন্তু কাছে যাবার পর সেখানে আমি কিছুই দেখতে পেলাম না । এর মধ্যে সেখানে দেখতে পেলাম এক অপূর্ব সুন্দর মেয়েকে বয়স ১৮ হবে । আমি চিন্তা করলাম এতো রাতে এই মেয়েটা এখানে কী করছে ?....
আমি তাকে কিছু জিজ্ঞেস করবো তার আগেই সে আমাকে বললো ,,,,
সেই মেয়ে :- তোমার বেশি লাগেনি তো ? আসলে সব ভুল আমারই আমি যদি দেখে চলতাম তাহলে আজ হয়তো তোমার এই অবস্থা হতো না ।
(পরের পর্ব খুব তাড়াতাড়ি দিবো )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now