বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সরকারীর চাকরীর সুবাদে আমাকে #পোস্টমর্টেম করতে হতো। কাজটা করতে আমার মোটেও ভালো লাগতো না। তবুও করতে হতো সরকারী দায়িত্ব হিসাবে। আজ আপনাদেরকে এক পোস্টমর্টেমের কাহিনী বলবো ...... এক অষ্টাদশী মেয়ের পোস্টমর্টেমের কাহিনী।
•
- ডোম এসে বললো ...... স্যার আসেন ...... লাশ রেডি।
- অনিচ্ছা সত্ত্বেও গুমোট লাশ কাঁটা ঘরে ঢুকলাম। দেখি এক #রূপসী মেয়ে লাশ কাঁটা টেবিলের উপর শুয়ে আছে। মেয়েটির এক পায়ে নূপুর পড়া। মেয়েটি কলেজে পড়তো। কে বা কারা ...... মেয়েটিকে রেপ করে মেরে ফেলে রেখে গেছে।
- যে মেয়েটার আজ বন্ধুদের সাথে হোই হুল্লোড় করার কথা ....... সেই মেয়েটাই আজ শুয়ে আছে লাশ কাঁটা ঘরে ....... চার পাশে #মাছি ভনভন করছে।
- আমি তাকিয়ে থাকতে পারলাম না। খুব কষ্টে চোখের জল সংবরণ করলাম।
- লাশ কাঁটা ঘর থেকে বেরিয়ে দেখি ...... এক বৃদ্ধ লোক বসে আছে। লোকটা এক দৃষ্টিতে #সুদূরের পানে তাকিয়ে আছে। কোনো কথা নেই ...... দু'চোখ বেয়ে অবিরাম চোখের জল গড়িয়ে পড়ছে।
- ডোমকে জিজ্ঞেস করলাম ..... ইনি কে??
- ইনি রূপসীর (মৃত মেয়েটার) বাবা।
- আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে রুমে চলে গেলাম।
- আমি জানি ...... রূপসীর পিতার চোখের জলও একদিন শুকিয়ে যাবে ..... সেদিন রূপসীর পিতার #শূন্যস্থান পূরণ করে নেবে ...... অন্য কোনো এক অভাগা পিতার চোখের জল।
•
- এই ঘটনা বলার কারণ ...... পোস্টমর্টেম রিপোর্ট রূপসীর পক্ষে থাকার পরও রূপসীর বাবা মেয়ে হত্যার বিচার পায়নি। কারণ হত্যাকারীরা ছিলো প্রভাবশালী।
•
- আমি জানি না ...... সোহাগী জাহান তনুর বাবার চোখের জলও একদিন শুকিয়ে যাবে কিনা?? সত্যিই আমি জানি না।
- তবুও আমি চাই ...... তনুর বাবার ভাগ্য যেনো রূপসীর বাবার মতো না হয়।
- তনুর বাবার চোখের জল শুকানোর আগেই যেনো ...... মেয়ে হত্যার বিচার পায়।।
______
ডা: শামীম রেজা
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now