বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শেখ সা`দি ছিলেন ইরানের একজন মহান কবি। তিনি খুব সাধারন জীবন যাপন করতেন। একদা ইরানের রাজদরবারে যাওয়ার সময় তিনি এক রাতের জন্য এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় নিলেন। তখন তিনি খুব সাধারণ পোশাক পরিহিত ছিলেন। সম্ভ্রান্ত ব্যক্তি তাকে চিনতে পারেনি এবং সাধারণ মানুষ হিসেবেই ধরে নিলেন। তাই তারা তার সাথে ভালভাবে আচরণ করলেন না। তাকে রাতের খাবার হিসেবে যা দেয়া হয়েছিল তা-ও ছিলো খুব সাধারণ। মহান কবি তাদের সব আচরণই সহজভাবে নিলেন এবং পরদিন সকালে রাজদরবারের উদ্দেশ্যে সে বাড়ি ত্যাগ করলেন।
-----
রাজদরবার থেকে ফেরার পথে তিনি একই বাড়িতে রাত কাটালেন। এবার তিনি জাকজমকপূর্ন পোশাক পরিহিত ছিলেন। সম্ভ্রান্ত লোকটি এবং তার পরিবারের সদস্যরা ভাবল যে,তিনি নিশ্চয়ই রাজদরবারের কেউ হবেন। তাই তারা যথাযথভাবে তাকে সম্মান প্রদর্শন করলেন ও উন্নতমানের খাবার পরিবেশন করলেন। কিন্তু শেখ সা'দি খাবারগুলো তার পকেটে রাখতে শুরু করলেন। এটি দেখে সম্ভ্রান্ত লোকটি অবাক হলেন। তিনি জিগ্গাসা করলেন, "কি ব্যপার জনাব? কোনো সমস্যা হয়েছে কি?" কবি জবাব দিলেন,"এ খাবার আমার পোশাকের জন্য। তাই যদি না হতো তাহলে আমি যখন সাধারন পোশাক পরিহিত ছিলাম তখনও আমার সাথে একই রকম আচরণ করা হতো। "
সম্ভ্রান্ত লোকটি তার ব্যবহারের জন্য লজ্জিত হলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now