বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের গ্রামে একটা পোড়া বাড়ি ছিল। বাড়িটি দেখতে আগের আমলের বাড়ির মত। মজার ব্যাপার হল ওই বাড়িতে আগে একটা পাগল থাকতো। তো যাই হোক, পোড়া বাড়িটি আমাদের বাড়ি থেকে খুব একটা দুরে ছিল না। আর পোড়া বাড়িটি দেখতেও অনেক সুন্দর ছিল। সামনে ছিল একটা ছোট পুকুর তার ডান পাশেই ছিল বাশঝাড়। জায়গা টা অনেক খোলামেলা ছিল। তাই এলাকার যুবক ছেলেপেলেরা পোড়া বাড়িটির সামনে আড্ডা দিত। টাশ খেলতো। আমরা বন্ধুরা মিলেও ওখানে প্রায়ই আড্ডা দিতাম সিগারেট খেতাম এই আর কি। তো যাই হোক একবার আমরা তিন বন্ধু আমি সাকিল আর মুকুল ওখানে সন্ধার পর যাই হাওয়া খেতে। ওখানে সব সময় বাতাশ থাকতো। আমরা আড্ডা দিচ্ছিলাম সাথে সিগারেট খাচ্ছিলাম। আমি আর সাকিল একটু সাহসী ছিলাম কিন্তু মুকুল একটু ভীতু ছিল। আড্ডা শেষ হওয়ার পর যখন বাড়ি আসবো তখন সাকিল বলে দোস্ত দাড়া আর একটু পরে যাই ১১ টা বাজুক। চাদের আলোয় পোড়া বাড়িটি দেখতে আরো ভয়ংকর দেখতে লাগছিল। আমরা পুকুর এর পাশে বসে চাদের আলোয় কার্ড খেলতেছিলাম। হঠাত আমি কি মনে করে যেন পোড়া বাড়িটির দিকে তাকালাম, আমার স্পষ্ট মনে আছে আমি যখন বাড়িটির দিকে তাকাই তখন ওই পাগলটি কে দেখতে পেয়েছিলাম। যদিও পাগলটি অনেক আগেই মারা গিয়েছিল কিন্তু কিভাবে মারা যায় এটা কেউ ঠিক ভাবে বলতে পারেনি। কিন্তু লোকমুখে শোনা পাগলটি পোড়া বাড়িটিতে আত্নহত্যা করে আবার কেউ বলতো পাগলটি কে কেউ নাকি পোড়া বাড়ির ভিতর জবাই করে মারা হয়। তো যাই হোক আমি যখন পোড়া বাড়িটির দিকে তাকাই তখন চাদের আবছা আলোয় দেখতে পেয়েছিলাম পাগলটি ঠিক আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ভয় পেয়ে মুকুল আর সাকিল কে বলি ওরা বলে তুই ভুল দেখছিস। কিন্তু আমি যা দেখেছিলাম তা শুধু নিজেই জানি। এরপর মুকুল বলে দোস্ত আমার ভয় লাগছে বাড়ি চল। আমরা বাড়ি যাওয়ার জন্য উঠে দাড়াতেই প্রচন্ড জোরে একটা বাতাস আসে আমরা ভয় পেয়ে পোড়া বাড়িটির পিছন দিয়ে জোরে হাটতে লাগলাম। তিনজনে এক সাথেই হাটছিলাম একটু দুর আসার পর মনে হল আমরা দুইজন হাটছি সাথে মুকুল নেই। আমরা মোবাইল এর ফ্ল্যাশ জালিয়ে মুকুল কে খুজতে পোড়া বাড়িটির সামনে যাই গিয়ে যা দেখলাম এখনো নিজেরই বিসসাস হয়না গিয়ে দেখি সেই পাগলটি দাড়িয়ে আসে বিভতস চেহারায় আমরা দুজন তখন দোয়া দুরুদ পড়তে লাগলাম আর বল্লাম আমরা তোমাকে কোনো ক্ষতি করিনি আমার বন্ধুকে ফিরিয়ে দাও তারপর পিছন থেকে একটা চিল্লানির আওয়াজ পাই দেখি মুকুল পুকুর এর পাশে শুয়ে গোজ্ঞাইতেছে ওর কাছে গিয়ে ওকে ধরে নিয়ে তারাতাড়ি বাসায় চলে আসি। এরপর মুকুলের এক সপ্তাহ জর ছিল। এই ঘটনার পর আমরা এখন পর্যন্ত আর সন্ধার পর ওই পোড়া বাড়িটির সামনে যাইনি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now