বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পোলাও রহস্য

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X দারুন ক্ষুধা লেগেছে। ক্ষুধার চোটে নাড়ি-ভুড়ি সব হজম হয়ে যাবে মালুম হচ্ছে। কি খাওয়া যায়? চিন্তা করতে করতেই পোলাওয়ের কথা মনে এল। আহারে কতদিন পোলাও খাই না। থাক, আপাতত পোলাও না হলেও চলবে। একটা কিছু খাবার পেলেই হল। জান বাঁচানো ফরজ। আগে কিছু একটা খেয়ে জান বাঁচাই, তারপর পোলাওয়ের চিন্তা করা যাবে। চিন্তা করতে করতে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। ফ্রিজে কি আছে কে জানে! কিন্তু ফ্রিজের দরজা খুলে তো আমার চক্ষু ছানাবড়া! বড় একটা বাটিতে পোলাও উকিঝুকি মারছে! আমার ফ্রিজে পোলাও এল কোত্থেকে! চোখে ভুল দেখছি নাতো! আহ! পোলাও খাওয়ার পর যদি একটু স্প্রাইট খেতে পারতাম! কি মজাই না হত! চিন্তা করতে করতে দেখি ডাইনিং টেবিলটার উপর স্প্রাইট আর গ্লাস রাখা! আরে!! ঘটনা কি!!! আমি মনে মনে যা ভাবছি, তাই হয়ে যাচ্ছে কিভাবে? স্বপ্ন দেখছি নাতো!! শিওর হওয়ার জন্য জোরসে একটা চিমিটি মারলাম। এরপর আরেকটা। নাহ, তেমন তো কিছু টের পাচ্ছি না! শেষ চেষ্টা হিসাবে এবারে একটা রাম চিমিটি দিলাম। অমনি আমার বউ খেকিয়ে উঠলো, "রোজ রোজ কি তামাশা! এই ভোর রাতে আমাকে চিমটি দিচ্ছো কোন আক্কেলে, শুনি?" এই রে! আজকেও তাহলে পোলাওয়ের স্বপ্নটা দেখছিলাম!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৬ জন


এ জাতীয় গল্প

→ পোলাও রহস্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now